হাতে আর মাত্র ক’দিন সময়! প্রায় তিনশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এই নামী ব্যাঙ্ক।

চাকরিপ্রার্থীদের জন্য ফের এক বিরাট সুযোগ নিয়ে এল সরকারি ব্যাঙ্ক। সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (আইওবি)-এর তরফে দেশের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট অফিসার পদে প্রায় তিনশো শূন্যপদে এই নিয়োগ করা হবে, যার ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

শূন্যপদ ও বেতনকাঠামো

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ২৯১টি শূন্যপদে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। পদ অনুযায়ী নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত আকর্ষণীয় বেতন পাবেন। এর পাশাপাশি ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী মিলবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

পদ ভেদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার আলাদা মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ

অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.iob.bank.in/) -এ গিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারবেন। অসংরক্ষিত ও সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১০০০ টাকা এবং ১৭৫ টাকা ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *