টাকা বাচবে, ক্লান্তিও দূর হবে! কম খরচে ছুটির দিনগুলো জমিয়ে উপভোগ করার এই নতুন ট্রেন্ডটি জানেন কি?

ব্যস্ততম জীবনযাত্রার ফাঁদে পড়ে আজকাল মানসিক শান্তি ও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটির দিনে ঘুরতে যাওয়ার জুড়ি মেলা ভার। তবে ছুটির আমেজে দূরদূরান্তে পাহাড় কিংবা সমুদ্র সৈকতে পাড়ি দেওয়ার দিন বুঝি এবার বদলাতে চলেছে! গত কিছু সময় ধরে তরুণ প্রজন্মের মাঝে এবং ব্যস্ত কর্মজীবীদের মধ্যে এক নতুন ধরনের ছুটির ট্রেন্ড দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, যার পোশাকি নাম ‘স্টেকেশন’ (Staycation)। কিন্তু প্রথাগত ‘ভ্যাকেশন’-এর চেয়ে এটি ঠিক কতটা আলাদা এবং কেন এটি রাতারাতি লাখ লাখ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠছে?
আসলে কী এই ‘স্টেকেশন’?
সহজ কথায় বলতে গেলে, ভ্যাকেশনে যেখানে মানুষ ঘর ছেড়ে বহু দূরের কোনো পর্যটন কেন্দ্রে ট্রিপ প্ল্যান করেন, ঠিক তার বিপরীত ধারণা হলো ‘স্টেকেশন’। এখানে বাড়ির খুব কাছাকাছি কোনো ভালো হোটেল, বিলাসবহুল রিসর্ট বুক করে কিংবা একেবারে কম দূরত্বে নিজের পছন্দের কোনো জায়গায় গিয়ে ছুটির কটা দিন রিল্যাক্স করে কাটানো হয়। এর মূল উদ্দেশ্য হলো লম্বা জার্নির ধকল ছাড়াই ঘরের কাছে থেকে মনের মতো প্রিয় কাজ বা অ্যাক্টিভিটি উপভোগ করা।
কেন হু হু করে বাড়ছে এর জনপ্রিয়তা?
-
সময় ও শক্তির সাশ্রয়: যাতায়াতের পেছনে অতিরিক্ত সময় নষ্ট হয় না, ফলে ছুটির আসল উদ্দেশ্য অর্থাৎ মানসিক ও শারীরিক বিশ্রাম সঠিকভাবে পূরণ হয়। কাজ সেরে আবার যখন রুটিনে ফেরেন, তখন ট্রিপের কোনো ক্লান্তি থাকে না।
-
বাজেট ফ্রেন্ডলি: দূরে কোথাও ঘুরতে গেলে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়, স্টেকেশনে তার সিকিভাগ খরচেই বেশ জাঁকজমকপূর্ণভাবে ছুটি কাটানো সম্ভব।
-
কোয়ালিটি টাইম: পরিবার বা পার্টনারের সঙ্গে কম খরচে এবং ঝামেলাহীনভাবে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এটি দারুণ একটি আইডিয়া।
কোনটা বেশি ভালো? বিশেষজ্ঞদের মতে, ভ্যাকেশন এবং স্টেকেশনের মধ্যে কোনটি সেরা তা সম্পূর্ণ নির্ভর করে আপনার পকেট ও সময়ের ওপর। যারা দীর্ঘ ভ্রমণ এবং নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাঁদের কাছে ট্র্যাডিশনাল ভ্যাকেশনই সেরা। তবে যাঁরা কম খরচে ঝক্কিহীন উপায়ে শান্তি ও রিল্যাক্সেশনের খোঁজে রয়েছেন, তাঁদের জন্য ‘স্টেকেশন’-এর কোনো তুলনাই হয় না!