মুহূর্তে ভাইরাল রিল! প্রবল বৃষ্টির মধ্যে অফিস যাওয়ার জাঁতাকলে পড়ে কর্পোরেট সংস্থাকে তুলোধোনা যুবকের!

বৃষ্টির দিনে ছাতা হাতে বা রেইনকোট পরে রাস্তায় নেমে অফিস পৌঁছানো মানেই বড় এক চ্যালেঞ্জ। জলমগ্ন রাস্তা আর অন্তহীন ট্রাফিকের মুখে পড়ে প্রতিদিন যাঁদের ঘাম ঝরে, তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ এবার আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। প্রবল বৃষ্টির মধ্যে কষ্ট করে অফিস পৌঁছানোর পর ভারতীয় কর্পোরেট ওয়ার্ক কালচার নিয়ে মারাত্মক প্রশ্ন তুলে দিলেন জোশुआ জ্যাকব স্মিথ নামের এক যুবক। তাঁর এই ভাইরাল ভিডিওটি এখন নেটপাড়ায় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ঠিক কী অভিযোগ ওই যুবকের? ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মধ্যে রেইনকোট পরে ভিজতে ভিজতে হেঁটে অফিসে যাচ্ছেন জোশুয়া। ভিডিওর ক্যাপশনে তিনি ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন, আজ যখন প্রযুক্তি এতটাই উন্নত যে ল্যাপটপ আর ইন্টারনেট দিয়ে ঘরের কোণ থেকেই সমস্ত কাজ বা জরুরি মিটিং সামলানো সম্ভব, তখন প্রকৃতির সঙ্গে লড়াই করে কর্মচারীদের জোর করে অফিস টানার এই মানসিকতা কেন?

তাঁর মতে, যখন ডিজিটাল ইন্ডিয়া এবং প্রযুক্তির প্রসার নিয়ে চারদিকে এত কথা হচ্ছে, তখন বহু কোম্পানির অন্দরমহলে বসদের চিন্তাভাবনা এখনও সেই তিমিরেই রয়ে গিয়েছে। জোশুয়ার এই ভিডিও সামনে আসতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। বিশেষ করে কর্পোরেট ক্ষেত্রের হাজার হাজার চাকুরিজীবী তাঁর এই যুক্তির সঙ্গে পুরোপুরি একমত হয়ে নিজেদের যন্ত্রণা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *