বালির বদলে বস্তায় ভরা হচ্ছে মাটি! নদী ভাঙনের এই ভয়াবহ কাণ্ডে ফুঁসছে এলাকাবাসী!

নদী ভাঙনের জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকার গ্রামবাসীরা। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তীব্র গতিতে নদী ভাঙতে শুরু করায় ঘরবাড়ি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, অতীতে যেখানে সোনা ফলত, সেই উর্বর চাষের জমির বুক চিরে এখন বয়ে চলেছে নদী।

প্রশাসনের বিরুদ্ধে মারত্মক দুর্নীতির অভিযোগ: এলাকাবাসীদের ক্ষোভ, গতবার নদী ভাঙন রোধের জন্য সরকারিভাবে ৮০ হাজার বালির বস্তা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বাস্তবে ৩০ হাজারেরও কম বস্তা দেওয়া হয়। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে যে অনেক বস্তাতেই বালির বদলে স্রেফ মাটি ভরে কাজ সারার চেষ্টা করা হয়েছে। এহেন গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে গোটা গ্রামটাই মানচিত্র থেকে মুছে জলের তলায় তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *