পরীক্ষাব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে NTA! আপনার একটা আইডিয়াই বদলে দিতে পারে লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, কীভাবে জানাবেন মতামত?

দেশের পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, শক্তিশালী এবং সম্পূর্ণভাবে ‘স্টুডেন্ট-সেন্ট্রিক’ বা ছাত্র-ছাত্রী কেন্দ্রিক করে তুলতে এক বিরাট পদক্ষেপ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)। দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মান উন্নত করতে এবং এর ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে এবার সাধারণ মানুষ, শিক্ষক, অভিভাবক এবং পরীক্ষার্থীদের কাছ থেকে সরাসরি মূল্যবান পরামর্শ ও সুপারিশ আহ্বান করা হয়েছে।
এনটিএ-র গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স (High-Powered Task Force) মনে করছে যে, একটি নিখুঁত ও জনবান্ধব মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই দেশের যে কেউ এখন সরাসরি তাদের মতামত নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারবেন।
কীভাবে জানাবেন আপনার পরামর্শ? এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে যে কেউ তাঁদের গঠনমূলক মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অফিশিয়াল চ্যানেলগুলির মাধ্যমেই এই পরামর্শ পাঠাতে হবে:
-
ইমেল আইডি: ExamReformsTaskforce@dopt.gov.in
-
হোয়াটসঅ্যাপ নম্বর: +91 7827042830
-
টোল-ফ্রি হেল্পলাইন নম্বর: 1800-180-4747
শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং দেশের লাখ লাখ ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত করতে সরকারের এই বিশেষ উদ্যোগে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।