শ্বেতা তিওয়ারির ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্যাফে মালিককে নিয়ে সলমনের কোন মজার মন্তব্য ঘিরে তোলপাড়?

মহারাষ্ট্রে এফডিএ (FDA) কমিশনার তুকারাম মুণ্ডের কড়া পদক্ষেপ ও একের পর এক হানার জেরে বর্তমানে রাজ্যজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সম্প্রতি অনলাইনে অর্ডার করা পানীয়র মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি সরাসরি তুকারাম মুণ্ডেকে ট্যাগ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার সেই আবহে নিজের এক বন্ধুকে নিয়ে এক মজার অথচ কড়া সতর্কবার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এলেন বলিউড সুপারস্টার সালমান খান।

মুম্বইয়ে একটি ক্যাফে পরিচালনাকারী তাঁর এক নারী বন্ধুকে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে রসিকতা করে ভাইজান লিখেছেন, তাঁর কফি যেন ঠিকমতো রিফিল করে দেওয়া হয় এবং দাম না বাড়িয়ে খাবারের মান ও হাইজিনের দিকটি যেন সবসময় কড়া নজর রাখা হয়। এরপরই মজা করে সালমান হুমকি দিয়ে বলেন যে, যদি পরিষ্কার-পরিচ্ছন্নতায় কোনও রকম গাফিলতি হয়, তবে তিনি সোজা তুকারাম মুণ্ডেকে সেখানে পাঠিয়ে দেবেন!

পোস্টটিতে সলমানের নিজস্ব স্টাইল ‘ইটস ডান ব্রো’-কে বদলে ‘ইটস ডান সিস’ লেখার বিষয়টিও বেশ নজর কেড়েছে। উল্লেখ্য, এর আগে ফুড সেফটি ও হাইজিন সংক্রান্ত কড়া নিয়মের কারণে মহারাষ্ট্রে একাধিক নামী রেস্তোরাঁ ও তারকাদের বিজ্ঞাপনী কড়াকড়ির মুখে পড়তে হয়েছে। তবে এই সমস্ত ঘটনার মাঝেই সালমানের এই হাস্যরসের ছলে দেওয়া সতর্কবার্তা এখন সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *