তরুণ সেনসেশন বনাম টিম ইন্ডিয়ার হেভিওয়েট তারকারা! দুলীপ ট্রফির ফাইনালে সাউথ জোনের স্কোয়াডে বড় চমক

আগামী ৬ই সেপ্টেম্বর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে দুলীপ ট্রফি ২০২৬-এর ফাইনাল ম্যাচ। শিরোপার এই মহা লড়াইয়ে ঈশান কিশনের নেতৃত্বাধীন পূর্ব অঞ্চলের মুখোমুখি হবে তিলক ভার্মার নেতৃত্বাধীন দক্ষিণ অঞ্চল। দুই দলই সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে ফাইনাল শুরুর আগেই বিসিসিআইয়ের এক বড় সিদ্ধান্তে ম্যাচের উত্তাপ বহুগুণ বেড়ে গেছে।

ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের তারকাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার নির্দেশিকার পরেই দক্ষিণ অঞ্চলের স্কোয়াডে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার তিন হেভিওয়েট ক্রিকেটার—কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কল এবং মোহাম্মদ সিরাজ। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ম্যাচ খেলা এই তারকারা ফাইনালে দক্ষিণ দলের শক্তি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে দেবদত্ত পাডিক্কল দারুণ ফর্মে রয়েছেন এবং শ্রীলঙ্কা সফরে পরপর দুটি সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন। অন্যদিকে, পূর্ব অঞ্চলের হয়ে টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তুর্কি ঈশান কিশাণ এবং তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞ তারকাদের অন্তর্ভুক্তি এই ফাইনাল ম্যাচটিকে অত্যন্ত আকর্ষণীয় ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *