যুবশক্তি ভরসা কার্ড চালু কবে, মাসে ২০০০, ৩০০০ টাকা পেতে কী কী করবেন?

রাজ্যের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পথ সুগম না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা করেছে সরকার। তৃণমূল সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের পরিমার্জন করে রাজ্যে চালু হতে চলেছে বিজেপি সরকারের নতুন প্রকল্প ‘যুবশক্তি ভরসা কার্ড’। অন্নপূর্ণা যোজনার ভিড়ে এই প্রকল্প নিয়ে চর্চা কম হলেও, সাধারণ মানুষের মনে এর আবেদন প্রক্রিয়া এবং সুযোগ-সুবিধা নিয়ে কৌতূহল নেহাত কম নয়।

কারা পাবেন এই আর্থিক সহায়তা? সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। কর্মরত ব্যক্তিরা এই ভাতার আওতার বাইরে থাকবেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতা নির্ধারণ করা হয়েছে:

  • উচ্চ মাধ্যমিক পাশ যুবকদের জন্য মাসিক ২০০০ টাকা।

  • স্নাতক ডিগ্রিধারী বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা। নারী ও পুরুষ উভয়পক্ষই এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা সরকারি সূত্রে খবর, আগামী অক্টোবর মাস থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে এই যুবশক্তি ভরসা কার্ড। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই এই প্রকল্পের ডেডলাইন অক্টোবর মাস বলে ইঙ্গিত দিয়েছিলেন। সেই লক্ষ্যেই কাজ এগিয়ে চলেছে।

  • আগামী ১ অক্টোবর থেকে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।

  • সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে।

কোথায় এবং কীভাবে করবেন আবেদন? অন্নপূর্ণা যোজনার ধাঁচেই অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করার সুযোগ থাকবে। নির্দিষ্ট কোনো আলাদা ওয়েবসাইট এখনও চালু না হলেও, খুব শীঘ্রই তা লঞ্চ করা হতে পারে। এ ছাড়া সরাসরি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিলআপ করে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্র এই প্রকল্পের আবেদন এবং টাকা পাওয়ার জন্য বেশ কিছু নথিপত্র প্রস্তুত রাখতে বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত বিবরণ এবং অন্যান্য জরুরি নথি। সঠিক সময়ে যাতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার জন্য এখন থেকেই এই কাগজপত্রগুলি গুছিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *