বিয়ের দিনই মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনা! কোন গভীর ষড়যন্ত্রের ফাঁদে পড়ল জনপ্রিয় এই নবদম্পতি?

বিয়ের আনন্দের মাঝেই ফের বিপদের ঘনঘটা টলিপাড়ায়! তবে বাস্তবের মাটিতে নয়, এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় পর্দায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলার চর্চিত ধারাবাহিক ‘পরিণীতা’-র নতুন প্রোমো, আর তাতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, পারুল ও রায়ানের শুভদৃষ্টির অনুষ্ঠান চলছে। মনে মনে রায়ানকে উদ্দেশ করে পারুল বলছ, অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কিন্তু এই সুখের মুহূর্তের মাঝেই দেখা যায় এক মারাত্মক ষড়যন্ত্র। খলনায়িকা সংযুক্তা ভাড়াটে গুণ্ডাদের ডেকে পারুল ও রায়ানের ছবি দেখিয়ে নির্দেশ দেয়, একেবারে বিয়ের মণ্ডপেই যেন তাদের চিরতরে শেষ করে দেওয়া হয়। বিয়ের এই পবিত্র দিনটিতেই কোন মারাত্মক বিপদের মুখে পড়তে চলেছে এই নবদম্পতি? তা ঘিরেই এখন দর্শকদের মনে দানা বেঁধেছে গভীর দুশ্চিন্তা ও কৌতূহল।

এর আগে গল্পে দেখা গিয়েছিল, বিয়ের নানা নিয়ম ও আলতা অনুষ্ঠানের মাঝেও রায়ান ও পারুলের লুকিয়ে দেখা করার পরিকল্পনা এবং অন্যদিকে উজি ও নিশাদের অন্য কোনো গোপন ছক। সব মিলিয়ে এই নতুন মোড় ধারাবাহিকের টিআরপি লড়াইয়ে উত্তেজনার পারদ অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *