নতুন ল্যাপটপ কেনার দিন শেষ! সস্তায় ক্লাউড পাওয়ারে আপনার পুরোনো কম্পিউটারেই মিলবে সুপারফাস্ট স্পিড

আপনার কম্পিউটারটি কি বয়সের ভারে ন্যুব্জ? আগের মতো আর গতি দিচ্ছে না? নতুন কোনো ভারী সফটওয়্যার ইনস্টল করতে গেলেই হ্যাং হয়ে যাচ্ছে সিস্টেম? এমন পরিস্থিতিতে লাখ টাকা খরচ করে নতুন পিসি বা ল্যাপটপ কেনার দিন এবার ফুরোচ্ছে। গ্রাহকদের জন্য এক যুগান্তকারী ক্লাউড পরিষেবা নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। নতুন এই JioPC প্ল্যানের সাহায্যে আপনার আট বছরের পুরোনো কম্পিউটারটিকেই নিমেষে আধুনিক এবং সুপারফাস্ট করে তোলা সম্ভব।

বিনা জিয়ো ব্রডব্যান্ডেও মিলবে পরিষেবা পূর্বে জিওপিসি ব্যবহার করার জন্য জিও হোম ব্রডব্যান্ডের নির্দিষ্ট সংযোগ থাকা বাধ্যতামূলক ছিল। তবে নতুন আপডেট অনুযায়ী সেই শর্ত তুলে নিয়েছে সংস্থা। এর অর্থ হলো, আপনার বাড়িতে যেকোনো কোম্পানির ইন্টারনেট বা ব্রডব্যান্ড সংযোগ থাকলেই আপনি অনায়াসে এই ক্লাউড কম্পিউটিং পরিষেবা উপভোগ করতে পারবেন। এর ফলে দেশের যেকোনো প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীই এখন এই প্রযুক্তির সুবিধা নিতে পারবেন।

কীভাবে কাজ করে এই প্রযুক্তি? সময়ের সঙ্গে সঙ্গে কম্পিউটারের হার্ডওয়্যার পুরোনো হয়ে যায় এবং স্টোরেজ অপ্রতুল হয়ে পড়ে। জিওপিসি এই সমস্যার একটি অভিনব সমাধান নিয়ে এসেছে। ক্লাউড সার্ভারের মাধ্যমে এটি আপনার পুরোনো কম্পিউটারে অতিরিক্ত কম্পিউটিং শক্তি সরবরাহ করে। অর্থাৎ, কম্পিউটারে নতুন করে কোনো দামি হার্ডওয়্যার বা যন্ত্রাংশ লাগানোর কোনো প্রয়োজনই পড়ে না। ভারী প্রসেসিংয়ের যাবতীয় কাজ ব্যবহারকারীর কম্পিউটারের পরিবর্তে রিলায়েন্সের শক্তিশালী সার্ভারেই সম্পন্ন হয়। এমনকি আজকের এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভারী এআই টুলগুলোও এই ক্লাউড সিস্টেমের মাধ্যমে পুরোনো পিসিতে অনায়াসে চালানো সম্ভব। মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ে এই সেটআপ সম্পন্ন করা যায়।

রয়েছে দুটি আকর্ষণীয় ক্যাটাগরি ও সাশ্রয়ী দাম গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে জিওপিসি-কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে—

  • JioPC (৮ জিবি র‍্যাম ও ৫০০ জিবি স্টোরেজ): সাধারণ বা দৈনন্দিন কাজের জন্য এটি উপযুক্ত। এর ২ মাসের প্ল্যানের দাম ১,০০০ টাকা, ৫ মাসের প্ল্যান ২,০০০ টাকা এবং ১০+২ মাসের বার্ষিক প্ল্যানের দাম রাখা হয়েছে ৪,০০০ টাকা।

  • JioPC Ultra (১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ): যারা একটু ভারী অ্যাপ্লিকেশন বা বড় ফাইল নিয়ে কাজ করেন, তাঁদের জন্য এটি তৈরি। এর ২ মাসের প্ল্যানের দাম ১,২০০ টাকা, ৫ মাসের প্ল্যান ২,৫০০ টাকা এবং ১০+২ মাসের প্ল্যানের দাম ৫,০০০ টাকা।

যাঁদের বাজেট কম অথচ পুরনো পিসি দিয়ে অফিসের কাজ, পড়াশোনা বা দৈনন্দিন কম্পিউটিং চালিয়ে যেতে চান, তাঁদের জন্য জিও-র এই ক্লাউড পিসি পরিষেবা একটি অত্যন্ত কার্যকরী ও সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *