নেপালে ভয়াবহ হড়পা বান! গণ্ডক নদীতে ভেসে এল ১০০ কেজির বিশাল ‘দানব’ মাছ, কেন খাওয়ার আগে চরম সতর্কতা?

নেপালে সংঘটিত ভয়াবহ হড়পা বানের জেরে ভারত-নেপাল সীমান্ত এলাকায় তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা জলের তোড়ে গণ্ডক নদী এবং এর আশেপাশের সমতল এলাকায় ভেসে এসেছে বিশাল আকৃতির সব মাছ। কোথাও ১৫ বা ৪০ কেজি, আবার কোথাও একেবারে ৯০ থেকে ১০০ কেজি ওজনের মাছ পাওয়ার দাবি করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।

স্থানীয়ভাবে ‘গুঁছ’, ‘গোইতা’ বা ‘বাঘড়’ নামে পরিচিত এই শিকারি মাছগুলি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। এদের মাথা চওড়া ও চ্যাপ্টা এবং ধারালো দাঁত ও গোঁফের মতো শুঁড় থাকে। হিমালয়ের দ্রুত স্রোতযুক্ত গভীর জলের এই মাংসাশী মাছগুলি সাধারণত সমতলের শান্ত জলে থাকে না। কিন্তু হড়পা বানের প্রবল স্রোতের টানে সেগুলি ভেসে সমতল এলাকায় চলে এসেছে।

তবে এই বিশাল আকারের মাছ বাজারে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিহার সরকারের ডেয়ারি, মৎস্য ও পশুসম্পদ দফতর থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে যে, বন্যার নোংরা জল এবং মৃত প্রাণীর সংস্পর্শে আসার কারণে এই মাছগুলি অত্যন্ত স্বাস্থ্যের ঝুকিপূর্ণ হতে পারে। তাই সাধারণ মানুষকে এই অদ্ভুত ও অচেনা মাছ কেনা, বিক্রি করা কিংবা খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *