সই-রেজিস্ট্রেশন থাকলেই কি উইল ১০০% পাকা? সুপ্রিম কোর্টের রায়ে চোখ কপালে তুলবে সবার!

সম্পত্তির উত্তরাধিকার ও উইল (Will) সংক্রান্ত মামলায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, কোনও নথিতে সই বা আঙুলের ছাপ থাকলেই কিংবা তার আইনি রেজিস্ট্রেশন হয়ে গেলেই সেই উইল শতভাগ বৈধ বলে গণ্য হবে না।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে, উইল বৈধ প্রমাণের জন্য আইনস্বীকৃত বিধির মাপকাঠি কঠোরভাবে পূরণ করতে হবে। ভারতীয় উত্তরাধিকার আইনের ৬৩(সি) অনুচ্ছেদ অনুযায়ী, উইলে কমপক্ষে দুটি সাক্ষীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক, যাঁরা সম্পত্তি মালিককে নিজের চোখে সই করতে দেখেছেন বা সে বিষয়ে ব্যক্তিগতভাবে অবগত আছেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধুমাত্র মালিকের স্বাক্ষর বা রেজিস্ট্রেশনই যথেষ্ট নয়। উইল প্রমাণের ক্ষেত্রে সাক্ষীদের উপস্থিতি এবং তাঁদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মূল সাক্ষীরা অনুপস্থিত থাকেন বা প্রয়াত হন, তবেই আদালতের নিয়মানুযায়ী বিকল্প বা নিরপেক্ষ পন্থার সাহায্য নেওয়া যেতে পারে। সামান্য ত্রুটি বা প্রমাণের অভাবে পরিবারের অমূল্য সম্পত্তি হাতবদল হতে পারে, তাই উইল তৈরির ক্ষেত্রে এই আইনি খুঁটিনাটিগুলি মাথায় রাখা অত্যন্ত জরুরি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *