সন্ধের পর এই ৩ জিনিস কাউকে দিলেই কুবেরের কৃপা উধাও! চরম অর্থনৈতিক সংকটে পড়তে পারেন আপনিও

বাস্তুশাস্ত্রে ঘরের সুখ-সমৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার সঙ্গে দৈনন্দিন জীবনের নানা ছোটখাটো জিনিসকে ওতপ্রোতভাবে যুক্ত করা হয়। কোন জিনিস ঘরের কোথায় রাখা উচিত কিংবা কীভাবে ব্যবহার করা উচিত, তা নিয়ে যেমন সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, তেমনই কিছু জিনিস অন্যকে দদানের ক্ষেত্রেও বিশেষ সতর্কতার কথা বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিশেষ কিছু জিনিস অন্য কারও হাতে তুলে দিলে ঘরের ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি হ্রাস পেতে পারে। এমনকি এর জেরে পরিবারে মারাত্মক আর্থিক অনটন দেখা দেওয়ার আশঙ্কাও থেকে যায়।
তুলসী গাছ
হিন্দু সংস্কৃতিতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং পূজনীয়। অনেকের বিশ্বাস, বাড়ির তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ ও পারিবারিক সমৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই কারণে বাড়িতে সযত্নে বেড়ে ওঠা তুলসী গাছ অন্য কাউকে দান করা একেবারেই উচিত নয় বলে প্রচলিত ধারণা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কাউকে ভুল করেও তুলসী গাছ না দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরের পজিটিভ এনার্জি বা সমৃদ্ধি অন্য ঘরে চলে যেতে পারে।
দই
বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের কিছু প্রচলিত মত অনুযায়ী, দই সরাসরি চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। এই কারণে সন্ধ্যার পরে কাউকে দই দান করা থেকে বিরত থাকতে বলা হয়। লোকবিশ্বাস রয়েছে যে, ভুল সময়ে বা সন্ধ্যায় দই দান করলে তা মানুষের আর্থিক স্থিতিশীলতার ওপর ভীষণভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নুন
রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান নুনকেও বাস্তুর নানা ধারণার সঙ্গে জুড়ে দেখা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার সময়ে অন্য কাউকে নুন দেওয়া বা দান করা অত্যন্ত অমঙ্গলজনক। কারণ নুনকে অনেক ক্ষেত্রেই ঘরের নেতিবাচক শক্তি দূর করার একটি উপাদান হিসেবে মনে করা হয়। তাই এই সময়ে কাউকে নুন দিলে তা বাড়ির আর্থিক স্থিতি এবং পারিবারিক শান্তির ওপর বড় ধরনের খারাপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়।
(বিশেষ দ্রষ্টব্য: এই সমস্ত ধারণার কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই তথ্যগুলি সম্পূর্ণভাবে বাস্তুশাস্ত্র, প্রচলিত জ্যোতিষ এবং লোকবিশ্বাসের ওপর আধারিত।)