খারাপ আবহাওয়ায় ওড়েনি কপ্টার! সড়কপথেই দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

খারাপ আবহাওয়ার জেরে শেষ মুহূর্তে বাতিল হলো মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সফর। বাধ্য হয়ে পূর্ণিয়া থেকে সড়ক পথেই দক্ষিণ দিনাজপুর জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং নতুন সরকার গঠনের পর এটাই তাঁর প্রথম জেলা সফর। আর এই সফরকে কেন্দ্র করে পুরো দক্ষিণ দিনাজপুরজুড়ে এখন সাজো-সাজো রব। সরকারি অফিস ও দফতরগুলি থেকে পুরোনো নীল-সাদা রঙ সরিয়ে ইতিমধ্যেই গেরুয়া রঙের প্রলেপ দেওয়া হয়েছে। গোটা জেলা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সড়কপথে আসার কারণে নির্ধারিত সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে এবং কর্মসূচিগুলি ঘণ্টাখানেক পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কর্মসূচির কোনো রদবদল হচ্ছে না।

মুখ্যমন্ত্রীর আজকের সম্ভাব্য কর্মসূচি:

দুপুর ১:৩০ মিনিট: সুকান্ত মজুমদারের দিপালী নগর স্থিত বাসভবনে মধ্যাহ্নভোজন।

সকাল/দুপুর ৩:০০ টে: বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার কাজের অগ্রগতি পরিদর্শনে যাওয়া।

দুপুর ৩:৩০ মিনিট: বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন এবং সেখানে বিমান চালুর প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখা।

বিকেল ৪:০০ টে: বালুরঘাট বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা (আবহাওয়ার ওপর নির্ভরশীল)।

জেলা পুলিশ সুপার অফিসের সামনে একাধিক কর্মসূচি থাকায় সেখানে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের যাতায়াত যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন। মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপগুলি রূপায়িত হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *