সামনে এল নতুন টয়োটা ইনোভা হাইক্ৰসের চোখধাঁধানো ডিজাইন! দাম থেকে ফিচার্স—কী থাকছে গাড়িতে?

ভারতীয় বাজারে বরাবরই ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে টয়োটার (Toyota) জনপ্রিয় এমইউভি ‘ইনোভা হাইক্ৰস’ (Innova Hycross)। এবার গাড়িপ্রেমীদের জন্য আরও বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় এই জাপানি অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা। খুব শীঘ্রই বাজারে আসছে নতুন ইনোভা হাইক্ৰস ফেসলিফ্ট মডেল, যার ডিজাইনে টয়োটার শক্তিশালী পিকআপ ট্রাক ‘হিলাক্স’-এর (Hilux) স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যাবে।

সম্প্রতি সামনে আসা ডিজাইন পেটেন্ট ও স্পাই শট থেকে জানা গেছে, নতুন গাড়ির সামনের অংশে বেশ বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এতে আরও চওড়া এবং কিছুটা চৌকো আকৃতির নতুন গ্রিল যুক্ত করা হতে পারে, যা গাড়িটিকে আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ও এসইউভি-র মতো শক্তিশালী লুক দেবে। গ্রিলের ভেতরের অংশে ডায়মন্ড-কাট ডিজাইন এবং দুই প্রান্তে নতুন ডিজাইনের বম্পারের সঙ্গে ফগ ল্যাম্প থাকতে পারে। এছাড়াও আরও স্লিক বা সরু প্রোজেক্টার হেডলাইট এবং রিয়ার সেকশনের লাইটিং ডিজাইনেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তবে গাড়ির সাইড প্রোফাইল প্রায় একই থাকলেও এতে নতুন ডিজাইনের অ্যালয় হুইল দেওয়া হতে পারে।

ক্যাবিনের ভেতরে বড় কোনো আমূল পরিবর্তন না এলেও সিটের আপহোলস্টারি, কেবিনের ফিনিশিং এবং প্রিমিয়াম ফিউচারে কিছু নতুন সংযোজন দেখা যেতে পারে। এতে বর্তমান মডেলের মতো ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে যথারীতি বজায় থাকবে।

ইঞ্জিনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই গাড়িতে আগের মতোই শক্তিশালী ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন (প্রায় ১৭৩ এইচপি শক্তি) এবং সিভিটি গিয়ারবক্সের অপশন মিলবে। পাশাপাশি এর জনপ্রিয় ২.০ লিটার পেট্রোল-হাইব্রিড ইঞ্জিন ভ্যারিয়েন্টটিও (প্রায় ১৮৪ এইচপি শক্তি ও ই-সিভিটি গিয়ারবক্স) বহাল থাকছে। কোম্পানির মূল ফোকাস ইঞ্জিন বদলের চেয়ে গাড়ির ডিজাইন এবং এক্সটেরিয়র ও ইন্টেরিয়রের আধুনিকীকরণেই বেশি রয়েছে।

বর্তমানে ভারতীয় বাজারে ইনোভা হাইক্ৰসের প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য প্রায় ১৮.৯০ লক্ষ টাকা থেকে শুরু করে শীর্ষ মডেলে ৩১.৮৪ লক্ষ টাকা পর্যন্ত যায়। নতুন ফেসলিফ্ট মডেলে আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচার্স যোগ হওয়ার কারণে এর দাম কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির আনুষ্ঠানিক লঞ্চ ডেট এবং সঠিক দামের জন্য টয়োটার অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *