OMG! তরুণীর চুলের দৈর্ঘ পাঁচ ফুট, জেনেনিন কিভাবে লম্বা চুলের যত্ন করেন তিনি

চুলের দৈর্ঘ প্রায় পাঁচ ফুট। হাঁটার সময়ে পায়ে জড়িয়ে যায় চুল। শ‍্যাম্পু করলে চুল শুকোতে সময় লাগে পাক্কা দুইদিন। শেষ কবে চুলে কাঁচি চালিয়েছেন, তাও মনে করতে পারেন না। রাশিয়ার বাসিন্দা জেনেভিয়েভ ডোভের লম্বা চুলের কাহিনী এখন মুখে মুখে ঘুরছে।

রূপকথার গল্পে রাজকুমারী রুপাঞ্জেলের দীর্ঘ চুল বেয়ে প্রাসাদে উঠতেন তার প্রেমিক। সে গল্প কমবেশি সবার জানা। জেনেভিয়েভ যেন সেই বাস্তবের রুপাঞ্জেল। ‘ট‍্যাঙ্গেলড’ ছবির সেই মুখ‍্য চরিত্রের মাথায় ছিল দীর্ঘ চুল।

ইনস্টাগ্রামে জেনেভিয়েভের দীর্ঘ চুলের অনুরাগীর সংখ‍্যা এক লাখ ছাড়িয়েছে। জেনেভিয়েভের চুল শুধু লম্বাই নয়, সুন্দরও। ঝলমলে এবং উজ্জ্বল। জেনেভিয়েভের ইনস্টাগ্রামে উঁকি দিলেই দেখা যাবে সেই চুলের সৌন্দর্য।

অনুরাগীদের জন‍্য নিজের বিভিন্ন ভিডিও তৈরি করেন তিনি। অনেকেই মাঝেমাঝে তার চুলের পরিচর্যার রুটিন জানতে চান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে সে কথা জানিয়েছেন জেনেভিয়েভ।

তিনি জানিয়েছেন, র‍্যাপানজেল তার অনুপ্রেরণা। ছোটবেলায় পড়া এই চরিত্রটির মতো হতে চেয়েছিলেন। তাই চুল কাটতেন না। তবে লম্বা চুল সামলানো সহজ নয়। পরিচর্যার একটা ঝক্কি তো রয়েছেই। সেই সঙ্গে অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখতে হয়।

জেনেভিয়েভও তেমনটা করে থাকেন। চুল ভালো রাখতে ধূমপান করেন না। করেন না মদ‍্যপানও। প্রতিদিন সময় নিয়ে চুল আঁচড়ান। তাতে মাথার ত্বকের রক্তচলাচল সচল থাকে। চুলও স্বাস্থ‍্যেজ্জ্বল হয়ে ওঠে। জেনেভিয়েভের মতে, স্বাস্থ‍্যকর জীবনযাপনে ভালো থাকে চুল।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *