“আধার কার্ড দিলেই মিলবে ৩ লক্ষ টাকা ঋণ?” সরকারি এই ভুয়া অফার নিয়ে বড় সতর্কবার্তা জারি!

আধার কার্ড (Aadhaar Card) দিলেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় মিলছে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ—সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের লোভনীয় দাবি সম্বলিত ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কিন্তু সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়া এই খবরের নেপথ্যে রয়েছে সম্পূর্ণ প্রতারণার জাল।

কী জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিভ্রান্তিকর দাবি খতিয়ে দেখে পিআইবি (PIB Fact Check) জানিয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী লোন যোজনা’ নামে এমন কোনও নির্দিষ্ট প্রকল্প চালু করেনি, যার মাধ্যমে আধার কার্ড দেখালেই প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ: সোশ্যাল মিডিয়ায় আকর্ষক বা লোভনীয় ঋণের অফার দেখলে তাতে অন্ধের মতো বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। যে কোনও সরকারি সুযোগ-সুবিধা বা প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য জানতে সর্বদা সংশ্লিষ্ট সরকারি দফতরের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সরকারি সূত্রের ওপর ভরসা করার অনুরোধ জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ বড় ধরনের আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *