নিম্নচাপের ফলায় দুর্যোগ চরমে! আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা, কবে কাটবে মেঘ?

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অব্যাহত রয়েছে বৃষ্টির তাণ্ডব। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, গত কয়েকদিন ধরে চলা দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ এবং আগামী শনি ও রবিবারও বজায় থাকবে। সপ্তাহের শেষ কটা দিনে কোথায় কেমন আবহাওয়া থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটআজ এবং আগামী শনি ও রবিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে দমকা হাওয়ার বেগ কিছুটা বেশি থাকতে পারে। কলকাতাতেও আজ দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণের প্রায় প্রতিটি জেলাতেই রবিবারের পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিদক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।