বুধের কৃপায় বদলে যাবে ভাগ্য! সৌভাগ্যের জোয়ারে ভাসবে ৫ রাশির জাতকরা

গ্রহের রাজপুত্র বুধ খুব শীঘ্রই তার গতিপথ বদলাতে চলেছেন। বর্তমানে সূর্যের রাশি সিংহ এবং কেতুর মঘা নক্ষত্রে অবস্থান করলেও, আগামী ২৯ অগাস্ট দুপুর ১২:৫৮ মিনিটে তিনি প্রবেশ করবেন শুক্রের পূর্বফাল্গুনী নক্ষত্রে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বুধ এই নক্ষত্রেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ এবং শুক্রের এই যৌথ শুভ প্রভাবে আগামী দিনগুলিতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য ও আর্থিক লাভের মুখ দেখতে চলেছেন বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা। চলুন জেনে নেওয়া যাক, এই নক্ষত্র গোচরে ভাগ্য খুলছে কাদের।
এই ৫ রাশির জন্য সুসময় শুরু:
-
মেষ রাশি: শুক্র শাসিত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বুধের গোচর মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে বড় ধরনের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি-সংক্রান্ত বিবাদের মীমাংসা হতে পারে। পাশাপাশি কর্মজীবন ও ব্যবসায় সাফল্যের নতুন দরজা খুলে যাবে।
-
বৃষ রাশি: বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকদের স্বাস্থ্যের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। শারীরিক উন্নতির পাশাপাশি পরিবার বা কর্মক্ষেত্র থেকে দারুণ কিছু সুসংবাদ পেতে পারেন আপনি।
-
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি দারুণ আর্থিক সমৃদ্ধি নিয়ে আসছে। অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। কোথাও টাকা আটকে থাকলে তা সহজেই উদ্ধার হয়ে যাবে।
-
তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য বুধের এই গোচর এক চমৎকার সময় বয়ে আনবে। কাঙ্ক্ষিত সুসংবাদ পাওয়ার পাশাপাশি নতুন বাহন বা জমি কেনার ক্ষেত্রে বিনিয়োগ করলে তা অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে।
-
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়িক ও আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতি হবে। নানা দিক থেকে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে।
কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে?
গ্রহের এই অবস্থানের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের আগামী কয়েকদিন অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। তবে ভয়ের কিছু নেই, কারণ এই সতর্কতার মাঝেই আপনার বহুদিনের অসমাপ্ত কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে।
(ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য সাধারণ জ্যোতিষীয় বিশ্বাস ও প্রথার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এর সত্যতা বা নিভূলতার বিষয়ে সংবাদমাধ্যম কোনো দায় স্বীকার করে না।)