সাহিত্য অকাদেমিতে কর্মী নিয়োগ! লক্ষাধিক টাকা বেতন পাওয়ার সুবর্ণ সুযোগ, মিস করবেন না!

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে চাকরির সুবর্ণ সুযোগ! কলকাতা সহ একাধিক শহরে নিয়োগ করছে সাহিত্য অকাদেমি
আপনি কি কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ‘সাহিত্য অকাদেমি’-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন শহরে একাধিক পদমর্যাদায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, যার জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
শূন্যপদ ও পোস্টিংয়ের বিবরণ:
-
মোট শূন্যপদ: এই বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থায় মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় ও আসন সংরক্ষণের সুবিধা পাবেন।
-
কোথায় পোস্টিং হবে? নির্বাচিত প্রার্থীদের কলকাতা ছাড়াও নতুন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পোস্টিং দেওয়া হতে পারে।
কোন কোন পদে নিয়োগ এবং যোগ্যতা: ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট এডিটর, সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড-২, মেসেঞ্জার কাম রাইডার, ভ্যান রাইডার, জুনিয়র ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ (MTS)—সহ মোট ১৩টি আলাদা পদমর্যাদায় কর্মী নেওয়া হবে। পদ ভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা হলেও, অ্যাসিস্ট্যান্ট এডিটর পদের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং কপি এডিটিংয়ের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতন কাঠামো ও আবেদনের শেষ তারিখ: পদের গুরুত্ব অনুযায়ী কর্মীদের বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাট মেনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সঠিক ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।