R15-এর দিন শেষ? বাজারে আসছে ইয়ামাহার আরও শক্তিশালী নতুন বাইক, এক পলকেই কুপোকাত করবে মন!

R15-এর থেকেও বেশি শক্তিশালী! ভারতীয় বাজারে ধামাকা করতে কালই আসছে ইয়ামাহার নতুন স্পোর্টস বাইক

দেশের বাইক প্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এল জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহা (Yamaha)। ভারতীয় বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে কাল অর্থাৎ ২৭ আগস্ট একটি নতুন স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে সংস্থাটি। যদিও নাম নিয়ে পুরোপুরি মুখ না খুললেও অটোমোবাইল বিশেষজ্ঞদের ধারণা, এটি বহুল প্রতীক্ষিত Yamaha R2 হতে পারে। ইতিমধ্যেই এই বাইকের প্রি-বুকিং শুরু হয়ে যাওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

কী বিশেষত্ব থাকছে এই নতুন বাইকে?

  • শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স: জনপ্রিয় Yamaha R15-এর তুলনায় এই নতুন বাইকটিতে আরও বড় ইঞ্জিন দেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে, এতে প্রায় ২৫bhp শক্তি এবং 20Nm টর্ক উৎপন্নকারী ইঞ্জিন থাকতে পারে। এর সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের সুবিধা মিলবে।

  • আকর্ষণীয় ডিজাইন ও লুক: সম্প্রতি কোম্পানির প্রকাশিত টিজারে বাইকটির শার্প এবং লেয়ার্ড বডি প্যানেলের ঝলক দেখা গেছে। রাইডারদের জন্য এতে ক্রুজ কন্ট্রোল, একাধিক রাইডিং মোড এবং উন্নত এ্যারোডাইনামিক্সের জন্য উইংলেটস যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

R15-এর থেকে বড় সাইজ ও বেশি পাওয়ারের এই নতুন সুপার বাইকটি রাস্তায় নামলে স্পোর্টস বাইক প্রেমীদের ক্রেজ যে দ্বিগুণ হবে, তা বলাই বাহুল্য। কাল অফিসিয়াল লঞ্চের পরেই এর আসল দাম এবং ফিচার্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *