সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন সামরিক জোটে কি যোগ দিচ্ছে বাংলাদেশ? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এল বড় প্রস্তাব!

মক্কা চুক্তি : বাংলাদেশের সম্ভাবনা ও বৈদেশিক সম্পর্ক

চলতি মাসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক ‘মক্কা চুক্তি’ নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। সদ্য দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই ইসলামি নিরাপত্তা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে দেখতে পারে সরকার। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে এই জোটে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। তবে এই সামরিক জোটে যুক্ত হওয়া নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।

পররাষ্ট্রনীতির নতুন পরীক্ষা ও অর্থনৈতিক ঝুঁকি: বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘকাল ধরে বাংলাদেশ ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর কোনোটিতে সরাসরি না জড়িয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখে চলেছে। দেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক রপ্তানি ও মধ্যপ্রচ্যের রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ শাহান মনে করেন, কোনো নির্দিষ্ট সামরিক জোটে যোগ দিলে তা বাংলাদেশের রপ্তানি-নির্ভর অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

পাশাপাশি, ভূ-রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়ার মতে, এই জোটে পাকিস্তান থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর নজর রাখছে। সব মিলিয়ে, ভারত ও অন্যান্য বিশ্ব শক্তির সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে এই জোটে বাংলাদেশ শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *