ভিক্ষা করতেন সারাজীবন! মৃত্যুর পর ভাড়ার ঘর থেকে উদ্ধার ৩০ বস্তা নোট ও কয়েন, টাকার অঙ্ক দেখলে মাথা ঘুরে যাবে!

ভিক্ষাবৃত্তি করে জীবন কাটানো বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

সারাজীবন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে দিন কাটাতেন এক বৃদ্ধা। অত্যন্ত সাধারণ জীবনযাত্রার আড়ালে যে এত বড় রহস্য লুকিয়ে ছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। সম্প্রতি কর্নাটকে এক ৭০ বছর বয়সি ভিক্ষুক মহিলার মৃত্যুর পর তাঁর ভাড়ার ঘর থেকে যা উদ্ধার হয়েছে, তা দেখে তাজ্জব বনে গেছেন স্থানীয় বাসিন্দারাও।

জানা গেছে, মৃত ওই মহিলার নাম হুর। কর্ণাটকের একটি ছোট ভাড়ায় বাড়িতে বোনকে নিয়ে থাকতেন তিনি। বোন মারা যাওয়ার পর থেকেই একাই থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করেই নিজের জীবনযাপন চালাতেন। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়।

হুরের মৃত্যুর পর তাঁর ঘর পরিষ্কার করতে গিয়ে প্রতিবেশীরা অবাক হয়ে যান। ঘরের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে ৩০টিরও বেশি বস্তা! আর সেই বস্তাগুলো ভরা ছিল ১০, ২০ ও ৫০ টাকার নোট এবং হাজার হাজার কয়েনে। দীর্ঘ বছর ধরে তিল তিল করে জমানো সেই কয়েন ও নোট গুনে দেখা যায়, মোট টাকার পরিমাণ ৮ লক্ষ ৪০ হাজার টাকা!

বৃদ্ধার মৃত্যুর পর এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে তুমুল শোরগোল শুরু হয়। পরবর্তীতে ওই টাকা হুরের দুই ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে এক ভাই তাঁর ভাগের টাকা একটি মসজিদে দান করেন। তবে মৃত্যুর পর একজন ভিক্ষুকের এহেন বিপুল সঞ্চয়ের ঘটনা এই মুহূর্তে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *