আইপিএলে মেগাস্টার এন্ট্রি! দিল্লি ক্যাপিটালসের কোচ হয়ে কী বিরাট চমক দিতে চলেছেন যুবরাজ সিং?

আইপিএলের আঙিনায় খেলোয়াড় হিসেবে একাধিক দলের হয়ে নজর কাড়ার পর এবার সম্পূর্ণ নতুন এক ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংহ। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় পোর্টাল ‘ক্রিকইনফো’-র রিপোর্ট অনুযায়ী, আগামী আইপিএল মরশুমে তাঁর একসময়ের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডাগআউটে পেশাদার কোচ হিসেবে দেখা যেতে পারে যুবিকে। এর আগে শুভমন গিল, অভিষেক শর্মাদের মতো তরুণ তুর্কিদের মেন্টরিং করতে দেখা গেলেও, এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে কোনো দলের পেশাদার কোচিং সেটআপের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দুই কো-ওনার জিএমআর গ্রুপ ও জিন্দাল গ্রুপের পারস্পরিক চুক্তি অনুযায়ী আগামী মরশুমে ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে এক বিশাল ওলটপালট ঘটতে চলেছে। ওই চুক্তি অনুযায়ী প্রতি দুই বছর অন্তর উভয় গ্রুপ পালা করে দলের পরিচালনার দায়িত্ব সামলে থাকে। রিপোর্ট অনুযায়ী, গত দুই মরশুমে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা হেমঙ বাদানি কিংবা টিম ডিরেক্টর ভেনুগোপাল রাও—কেউই আগামী মরশুমে আর দায়িত্বে থাকছেন না। গত মরশুমে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে শেষ করা দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এখানেই সবচেয়ে বড় চমকটি রয়েছে। সৌরভের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে সোনালী সময় কাটানো এবং তাঁর অত্যন্ত পছন্দের সতীর্থ যুবরাজ সিংহকে দিল্লি দলের ব্যাটিং কোচ হিসেবে আনা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী ফের একবার একই ডাগআউটে ফিরলে তা দিল্লি ফ্র্যাঞ্চাইজির ভাগ্য বদলাতে কতটা সাহায্য করে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *