‘ওখানে চুমু খাও নইলে সুযোগ পাবে না!’ বলিপাড়ার অন্ধকার দিক নিয়ে মুখ খুলে বোমা ফাটালেন অভিনেত্রী!

বয়স বাড়লেই কেউ শ্রদ্ধেয় বা ভরসাযোগ্য হয়ে ওঠেন—এই প্রচলিত ধারণাকে এবার সোজাসাপ্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও বার্তার মাধ্যমে হিন্দি সিনেমা জগতের অন্দরের এমন কিছু অন্ধকার দিক প্রকাশ্যে এনেছেন, যা নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় জোর শোরগোল শুরু হয়েছে। ‘আশিক বনায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী সাফ জানিয়েছেন, এখন থেকে বয়সের বিচারে নয়, মানুষের চরিত্র দেখেই তিনি তাঁকে সম্মান জানাবেন।

ভিডিওর ক্যাপশনে এবং তাঁর বক্তব্যে ইন্ডাস্ট্রির তথাকথিত ‘অভিজ্ঞ’ ও প্রবীণ অভিনেতাদের তীব্র নিশানা করেছেন তনুশ্রী। তাঁর অভিযোগ, বলিউডে যাঁদের বর্ষীয়ান বলে পুজো করা হয়, তাঁদের অনেকের মধ্যেই লুকিয়ে থাকে ধূর্ত ও কুৎসিত মানসিকতা। এই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, প্রবীণদের অনেকে তরুণ প্রজন্মের প্রতি তীব্র ঈর্ষা ও ক্ষোভ পোষণ করেন এবং তাঁদের কেরিয়ার ধ্বংস করতে যেকোনো পর্যায়ে নামতে পারেন। তনুশ্রীর স্পষ্ট মন্তব্য, ইন্ডাস্ট্রির কিছু মানুষ আসলে অসুরের অবতার, যাঁদের একমাত্র কাজ অন্যকে শেষ করে দেওয়া।

নিজের কেরিয়ারের শুরুর দিনগুলির কথা স্মরণ করে অভিনেত্রী জানান, তিনি একসময়ের অত্যন্ত প্রভাবশালী তারকা হলেও সেই সময় ইন্ডাস্ট্রির চালচলন বা কুটিল রাজনীতি বুঝতে না পারার খেসারত তাঁকে দিতে হয়েছিল। সেটে নিজের স্টারডম তুঙ্গে থাকা সত্ত্বেও কীভাবে একদল মানুষ একসঙ্গে চক্রান্ত করে তাঁকে বলির পাঁঠা বানিয়েছিল, সে কথাও আক্ষেপের সুরে তুলে ধরেছেন তিনি। তাই বয়স বা বাহ্যিক রূপ দেখে নয়, বরং চরিত্র দেখেই যেকোনো মানুষকে বিচার করার জন্য অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *