আমেরিকা-ইউরোপ ছেড়ে দেশে ফিরছেন বিজ্ঞানীরা! মহাকাশ গবেষণায় কোন বিরাট সাফল্যের পথে ভারত?

ভারতকে বিশ্বের অন্যতম প্রধান মহাকাশ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এক দূরদর্শী রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তৃতীয় জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেশের ২০টি শীর্ষস্থানীয় মহাকাশ স্টার্টআপের প্রতিষ্ঠাতা এবং সিইওদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। এই বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, ভারত এমন এক অনুকূল পরিবেশ গড়ে তুলতে চলেছে যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের চুম্বকের মতো নিজের দিকে টানবে।

বৈঠকে মহাকাশ খাতের তরুণ উদ্যোক্তাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানান, সরকার বারবার নীতি পরিবর্তন করবে না এবং প্রতিটি পদক্ষেপে স্টার্টআপগুলির পাশে থাকবে। বিশ্ব বাজারে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো স্বল্প খরচ, অদম্য প্রতিভা এবং ঝুঁকি নেওয়ার সহজাত সাহস। ইতিমধ্যে দেশীয় মহাকাশ বাজার বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন নামী সংস্থায় কর্মরত বহু ভারতীয় বিজ্ঞানী স্বদেশে ফিরে এসে কাজ শুরু করতে আগ্রহী হয়েছেন, যা দেশের মহাকাশ অর্থনীতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *