ফুটপাতে স্টোভ জ্বেলে বাচ্চার দুধ গরম! পার্ক স্ট্রিটের দৃশ্য দেখে তাজ্জব বনে গেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতার ব্যস্ততম এলাকা পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখলমুক্ত করতে গিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো। শহরের ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য উন্মুক্ত করতে এবং অবৈধ দখলদারি সরাতে রাজ্যজুড়ে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। আর সেই কাজের তদারকিতেই মাঠে নেমেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে পার্ক স্ট্রিট চত্বরে পরিদর্শনের সময় এমন এক দৃশ্য তাঁর চোখে পড়ে, যা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। এদিন ফুটপাত খালি করার কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর নজর যায় এক প্রৌঢ়ার ওপর। দেখা যায়, ব্যস্ত ফুটপাদের ওপরেই একটি স্টোভ জ্বেলে রান্না বা অন্য কিছু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আরও অবাক করা বিষয় হলো, ওই প্রৌঢ়া ফুটপাতেই একটি ছোট শিশুর জন্য দুধ গরম করছিলেন। আর ঠিক তার কাছাকাছিই আরেকটি শিশুকে হামাগুড়ি দিতে দেখা যায়। দৃশ্যটি চোখে পড়তেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সরাসরি ওই প্রৌঢ়ার কাছে গিয়ে জানতে চান, সেখানে আসলে কী হচ্ছে। উত্তরে প্রৌঢ়া জানান যে তিনি রান্নাবান্না নয়, কেবল ফুটপাদের ওপারের স্টোভে তাঁর বাচ্চার জন্য দুধ গরম করছেন। কিন্তু জনবহুল ও জবরদখল হওয়া ফুটপাতে এই ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড দেখে রীতিমতো বিরক্ত হন মন্ত্রী। ঘটনাচক্রে মন্ত্রীর মুখে শোনা যায় চরম অসন্তোষের সুর। প্রৌঢ়াকে প্রশ্ন করে তিনি বলেন, পথচারীদের হাঁটার জায়গায় এভাবে স্টোভ জ্বালিয়ে বাচ্চার দুধ গরম করা হচ্ছে কেন? তা-ও আবার একেবারে পার্ক স্ট্রিটের মতো ভিড়ভাট্টা এলাকায়! ফুটপাতের দখলদারি সরাতে গিয়ে সাধারণ মানুষের এই দুরবস্থা এবং তার জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এবং সাধারণ নাগরিকদের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। জবরদখল হটিয়ে ফুটপাত উদ্ধারের এই অভিযানে মন্ত্রী কতটা কঠোর অবস্থান নেন, এখন সেটাই দেখার বিষয়।