অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতেই বেহালায় জয়জয়কার! বিজেপি মহিলা মোর্চার মিছিলে বাঁধভাঙা উচ্ছ্বাস

অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছনোর পরই খুশির হাওয়া রাজ্যজুড়ে। এই সাফল্যের কৃতজ্ঞতা জানাতেই সম্প্রতি বেহালায় এক বর্ণাঢ্য ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন করল বিজেপি মহিলা মোর্চা। মিছিল শুরুর আগে বেহালার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন দলীয় কর্মী-সমর্থকেরা। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিল বেহালা চৌরাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া মহিলাদের হাতে ছিল দলীয় পতাকা এবং অন্নপূর্ণা যোজনার সমর্থনে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্নপূর্ণা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। মহিলা মোর্চার দাবি, এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ।

প্রকল্পে বড় ঘোষণা রাজ্য সরকারের এদিকে, রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার আর্থিক বরাদ্দ নিয়ে এক বড় ঘোষণা করেছে। প্রকল্পের বার্ষিক বাজেট ৩৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের সরাসরি সুবিধা পাবেন।

বাদ পড়লে কী করবেন? যাঁদের নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে কোনো কারণে বাদ পড়েছে, তাঁদের জন্য রাজ্য সরকার নতুন সুযোগ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের নির্দিষ্ট পোর্টালে ‘সোশ্যাল রেজিস্টার’ (Social Register) নামে একটি অপশন চালু করা হয়েছে। বাদ পড়া আবেদনকারীরা সেখানে গিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। এরপর জেলাশাসক স্তরে সেই আবেদনগুলি যাচাই করা হবে। নথিপত্রে কোনো ত্রুটি না থাকলে, সংশ্লিষ্ট আবেদনকারীরা দ্রুত এই প্রকল্পের সুবিধা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *