হাতে লেখা বার্থ সার্টিফিকেট ডিজিটাল করুন FREE তে, জেনেনিন কীভাবে?

বর্তমান ডিজিটাল যুগে সরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে হাতে লেখা জন্ম শংসাপত্র নিয়ে বড় বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ হাতে লেখা বার্থ সার্টিফিকেট যাচাই করা যেমন কঠিন, তেমনই বর্তমানে অনেক সংস্থাই এই ধরনের সার্টিফিকেট গ্রহণ করতে চায় না। তাই নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে নানা আইনি ঝক্কি এড়াতে পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র অবিলম্বে ডিজিটাল বা কম্পিউটারাইজড করে নেওয়া অত্যন্ত জরুরি।

ডিজিটাল বার্থ সার্টিফিকেটে বিশেষ কিউআর কোড এবং ডিজিটাল সিগনেচার থাকায় যে কোনও সরকারি দফতরে খুব সহজেই তা স্ক্যান করে সমস্ত তথ্য যাচাই করা সম্ভব। এছাড়া এই সার্টিফিকেট একবার ডিজিটাল হয়ে গেলে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, মাত্র কয়েকটি ক্লিকেই তা পুনরায় ডাউনলোড করা যায়। সবচেয়ে বড় কথা, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব।

ঘরে বসে কীভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাবেন? ১. প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে অফিসিয়াল ওয়েবসাইট orgi.gov.in-এ যান।

২. এরপর ‘জেনারেল পাবলিক সাইন আপ’ অপশনে ক্লিক করে নিজের নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৩. রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন।

৪. পোর্টালে লগইন করার পর ড্যাশবোর্ড থেকে ‘বার্থ’ অপশনে গিয়ে ‘অ্যাড ওল্ড বার্থ ইভেন্ট’ অপশনে ক্লিক করুন।

৫. নির্দিষ্ট জায়গায় সমস্ত সঠিক তথ্য লিখে পুরনো জন্ম শংসাপত্রটি স্ক্যান করে আপলোড করুন। এর সঙ্গে বাবা-মায়ের বৈধ পরিচয়পত্রও দিতে হবে।

৬. সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করুন।

প্রশাসনিক যাচাইকরণের পর সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই আবেদনকারী তাঁদের কিউআর কোডযুক্ত ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। তাই আর দেরি না করে দ্রুত এই কাজ সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *