চা-শ্রমিকদের পিএফের টাকা কোথায় গেল? আলিপুরদুয়ারের বাগানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

জলপাইগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড দফতরের তরফ থেকে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একটি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পিএফের টাকা জমা না দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। উত্তরবঙ্গের চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পাওনা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ও আন্দোলন চলছে।

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট চা-বাগান কর্তৃপক্ষ কর্মচারীদের বেতন থেকে নিয়মিত প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিলেও তা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা করেনি। এর ফলে শ্রমিকদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রভিডেন্ট ফান্ড দফতরের এই কড়া পদক্ষেপের পর চা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও অন্য একটি চা-বাগানের বিরুদ্ধে একই অভিযোগে এফআইআর দায়ের করেছিল দফতর। শ্রমিকদের বকেয়া টাকা উদ্ধারের দাবিতে প্রশাসন এখন আরও কঠোর অবস্থান নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *