বাইক বাজারে ধামাকা! হিরোকে পেছনে ফেলে বিক্রির সব রেকর্ড ভাঙল কোন গাড়ি?

চলতি বছরের জুলাই মাসে ভারতের দু’চাকার গাড়ির বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই মাসে দেশের বাজারে মোট ১৯.২৩ লক্ষেরও বেশি দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের জুলাই মাসের ১৫.৬৯ লক্ষ ইউনিটের তুলনায় প্রায় ২২.৬ শতাংশ বেশি। এই বিপুল বিক্রির বাজারে বরাবরের মতো হিরো স্প্লেন্ডার শীর্ষস্থান ধরে রাখলেও, বাজিমাত করেছে হোন্ডা (Honda)। বিক্রির নিরিখে তালিকার দ্বিতীয় ও তৃতীয়—উভয় স্থানই দখল করেছে এই জনপ্রিয় জাপানি সংস্থা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বহু মানুষের ভরসার নাম হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। গত জুলাই মাসে এর ২,০৬,১৭০টি ইউনিট বিক্রি হয়েছে। বর্তমানে ১১০সিসি ও ১২৫সিসি—এই দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্টে পাওয়া যায় অ্যাক্টিভা। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৮,৬৮৯ টাকা থেকে এবং সংস্থাটির দাবি অনুযায়ী এটি প্রতি লিটারে প্রায় ৪৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

অন্যদিকে, বিক্রির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে হোন্ডা শাইন (Honda Shine)। গত মাসে ১,৯১,৯৫০টি শাইন বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২০.২ শতাংশ বেশি। ১২৩.৯৪সিসি ইঞ্জিনযুক্ত এই বাইকের এক্স-শোরুম দাম ৮৩,৬৭৯ টাকা থেকে শুরু। এতে এলসিডি ডিসপ্লে কনসোলের পাশাপাশি প্রতি লিটারে ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজের দাবি করছে সংস্থা। এছাড়া সাশ্রয়ী বাজেটের ক্রেতাদের জন্য হোন্ডা শাইন ১০০ এবং ড্রাম, ডিস্ক ও লিমিটেড এডিশনের মতো একাধিক বিকল্প বাজারে উপলব্ধ থাকায় দুই চাকার বাজারে চাহিদা দিন দিন আরও বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *