আগামী ২২ আগস্ট সিংহ রাশিতে বুধের প্রবেশ! কোন কোন রাশির কপাল খুলবে আর কাদের হতে হবে সতর্ক?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২২ আগস্ট গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, লেখালেখি এবং বাণিজ্যিক সাফল্যের কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিতে, সিংহ রাশি মূলত আত্মবিশ্বাস, নেতৃত্ব, সৃজনশীলতা এবং নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করার প্রতীক। এই দুইয়ের মিলনে মানুষের চিন্তাভাবনা এবং কথাবলার ধরনে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তেমনই পেশাগত ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বুধের এই রাশি পরিবর্তনের ফলে ব্যবসা, উপস্থাপনা, পড়াশোনা, বিপণন (মার্কেটিং) এবং যেকোনো শৈল্পিক প্রচেষ্টায় গতি আসবে। তবে এই সময়ে অতিরিক্ত অহংকার এড়িয়ে চলা এবং কোনো কথা না ভেবে না বলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীগণ।
মেষ রাশির জন্য কেমন কাটবে এই সময়?
রাশিচক্রের প্রথম রাশি মেষের ক্ষেত্রে বুধ তাঁদের রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে। ফলস্বরূপ, পড়াশোনা, শিল্পকলা, প্রেম এবং বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়।
-
শিক্ষার্থী ও শিল্পীরা: এই সময়ে ছাত্রছাত্রীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পাশাপাশি, শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের কাজের জন্য চারপাশ থেকে যথেষ্ট প্রশংসা লাভ করবেন।
-
বিনিয়োগ ও অন্যান্য দিক: আর্থিক বিষয়ে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। তবে পড়াশোনা এবং সন্তান সংক্রান্ত বিষয়গুলি থেকে মেষ রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে উপকৃত হতে পারেন বলে পূর্বাভাস রয়েছে।