বাজারে ঝড় তুলতে আসছে একেবারে নতুন টাটা নেক্সন! রইল চমকে দেওয়া ফিচার ও লঞ্চের দিনক্ষণ

ভারতের কমপ্যাক্ট এসইউভি বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রাখা টাটা নেক্সন এবার আরও আকর্ষণীয় অবতারে আত্মপ্রকাশ করতে চলেছে। খুব শীঘ্রই এই জনপ্রিয় গাড়ির নতুন প্রজন্মের মডেল বাজারে আনতে চলেছে টাটা মোটরস। সম্প্রতি রাস্তায় নতুন মডেলটির টেস্ট ড্রাইভের ছবি সামনে আসার পর থেকেই অটোমোবাইল মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে এই হাই-টেক এসইউভি।

সম্পূর্ণ নতুন ডিজাইন ও প্রিমিয়াম কেবিন

নতুন প্রজন্মের নেক্সনের বাহ্যিক ডিজাইনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। টাটার লেটেস্ট এসইউভিগুলোর আধুনিক ও শার্প ডিজাইন ল্যাঙ্গুয়েজের পথেই হাঁটবে এই মডেল। সামনের অংশে থাকতে পারে আকর্ষণীয় শার্প প্রোফাইল, কানেক্টেড এলইডি ডিআরএল, নতুন ডিজাইন করা গ্রিল এবং বাম্পার। পাশাপাশি গাড়ির পাশে নতুন অ্যালয় হুইল এবং পেছনে কানেক্টেড এলইডি লাইট বারসহ সম্পূর্ণ নতুন টেল ল্যাম্প ডিজাইন যুক্ত হতে পারে।

শুধু বাইিরের অবয়বই নয়, কেবিনের অন্দরেও আনা হচ্ছে বড় বদল। বর্তমান মডেলের তুলনায় যাত্রীদের আরও বেশি প্রিমিয়াম ও আরামদায়ক অভিজ্ঞতা দিতে ব্যবহার করা হবে উন্নত সফট-টাচ মেটেরিয়াল, নতুন ড্যাশবোর্ড লেআউট এবং আকর্ষণীয় কালার থিম।

আসছে লেভেল ২ এডাস ও আধুনিক প্রযুক্তি

ফিচারের দিক থেকেও নতুন নেক্সন প্রতিযোগিতায় বহু দূর এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। বর্তমান মডেলে ভেন্টিলেটেড সিট বা প্যানোরামিক সানরুফ থাকলেও, নতুন মডেলে যুক্ত হতে চলেছে উন্নত লেভেল ২ এডাস (Level 2 ADAS) এছাড়া বড় ডুয়াল-স্ক্রিন সেটআপ, অগমেন্টেড রিয়্যালিটি হেডস-আপ ডিসপ্লে, পাওয়ারড কো-ড্রাইভার সিট এবং প্রিমিয়াম জেবিএল (JBL) অডিও সিস্টেমের মতো হাই-এন্ড ফিচার কেবিনের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে।

পাওয়ারট্রেন ও ইঞ্জিন অপশন

পারফরম্যান্সের ক্ষেত্রে পেট্রোল, সিএনজি এবং বৈদ্যুতিক—সব বিভাগেই বৈচিত্র্য বজায় রাখবে টাটা। বর্তমানের ১.২ লিটার টার্বো পেট্রোল, সিএনজি এবং ডিজেল ইঞ্জিন অপশনের পাশাপাশি নতুন সিএনজি ভ্যারিয়েন্টে এএমটি (AMT) গিয়ারবক্সের সুবিধা মিলতে পারে। অন্যদিকে, নতুন প্রজন্মের নেক্সন ইভি (Nexon EV)-তেও বড় ব্যাটারি প্যাক ও আরও বেশি ড্রাইভিং রেঞ্জ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও টাটা মোটরসের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি দাম বা অন্যান্য প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে গাড়িপ্রেমীদের যে এটি দীর্ঘমেয়াদে তাক লাগাবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *