ভাত রান্নার আগে চাল ধোয়া কি শুধুই অভ্যেস নাকি মারাত্মক বিপদ থেকে বাঁচার উপায়? না জানলে বড় ভুল করবেন!

প্রতিদিনের ভাতের থালা সাজানোর আগে চাল ধুয়ে নেওয়া আমাদের হেঁশেলে এক অতি পরিচিত দৃশ্য। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, ভাত বসানোর আগে কেন চাল ভালো করে ধুয়ে নিতে বলা হয়? কেবল ধুলোবালি বা ময়লা পরিষ্কার করাই এর একমাত্র কারণ নয়, এর নেপথ্যে লুকিয়ে রয়েছে শরীরকে সুস্থ রাখার এক গভীর এবং বৈজ্ঞানিক কারণ। সঠিক নিয়মে চাল না ধুলে অজান্তেই শরীরে প্রবেশ করতে পারে মারাত্মক সব ক্ষতিকর উপাদান।
পুষ্টিবিদ ও খাদ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে চাষের জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। যার ফলে চালের গায়ে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ লেগেই থাকে। এছাড়া প্রক্রিয়াজাতকরণের সময় চালের সঙ্গে ট্যাল্ক পাউডার বা নানা ধরনের পলিশ মেশানো হয়, যা শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। চাল ভালো করে না ধুয়ে রান্না করলে এই সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ সরাসরি আমাদের পেটে চলে যায়, যা দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।
বিশেষ করে আর্সেনিকের মতো বিষাক্ত ভারী ধাতু অনেক সময় চালের গায়ে লেগে থাকে। সঠিকভাবে চাল পরিষ্কার বা জলে ভিজিয়ে না রাখলে রান্নার পরও তা খাবারের মধ্যে রয়ে যায়। এর ফলে স্নায়ুর সমস্যা, হজমের গোলযোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ার মতো নানা জটিল রোগ বাসা বাঁধতে পারে শরীরে। তাই সুস্থ থাকতে ভাত রান্নার আগে চাল অন্তত দু-তিনবার পরিষ্কার জলে চটকে ধুয়ে নেওয়া এবং অতিরিক্ত জল ফেলে দেওয়া অত্যন্ত জরুরি। একটু সচেতনতাই আপনাকে ও আপনার পরিবারকে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে পারে।