বাংলোবাড়িতে কিসের আডা়ল? তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে তোলপাড় বাসন্তী!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে একটি বাংলোবাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্থানীয় এক তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে ওই বাংলোবাড়িতে দীর্ঘদিন ধরে নানা অবৈধ কার্যকলাপ চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক থাকায় তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *