রাহুলের স্বস্তিতে বড় মোড় সুপ্রিম কোর্টে! সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ নিয়ে কী নির্দেশ শীর্ষ আদালতের?

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্য স্বস্তির খবর। সোমবার একটি ‘ডিসপ্রোপোশনেট অ্যাসেটস’ বা আয়ের চেয়ে বেশি সম্পত্তি সংক্রান্ত মামলায় রাহুল গান্ধীকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাহুলের করা আবেদনের প্রেক্ষিতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত।

হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ
এদিন শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টকে আগামী ২০ আগস্ট নির্ধারিত শুনানি সাময়িকভাবে স্থগিত রাখতে বলেছে। এর আগে হাইকোর্টের লখনউ বেঞ্চ এই বিষয়ে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যেহেতু তদন্তকারী সংস্থাদের আদালতের নির্দেশেই পদক্ষেপ করতে বলা হয়েছে, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখতে চায় শীর্ষ আদালত। পাশাপাশি, রাহুল গান্ধীর করা পিটিশনের একটি কপি অভিযোগকারীকে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

পুরো ঘটনাটি কী?
কর্ণাটকের এক বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশির এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি পিটিশগার দাখিল করেছিলেন। সেখানে অভিযোগ করা হয়েছিল যে, রাহুল গান্ধীর কাছে তাঁর আয়ের পরিচিত উৎসের তুলনায় অতিরিক্ত সম্পত্তি রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে একটি স্বাধীন তদন্তের আর্জি জানানো হয়েছিল।

গত ২০ জুলাই এলাহাবাদ হাইকোর্ট সিবিআইকে এই অভিযোগ যাচাই করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি বলা হয়েছিল, তদন্তে কোনো অবৈধতার প্রমাণ মিললে ইডি উপযুক্ত পদক্ষেপ করতে পারে। সিবিআইয়ের জবাবে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে তদন্তের অগ্রগতির বিবরণ দিয়ে নতুন অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের বর্তমান আদেশের পর আপাতত হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া এবং পরবর্তী সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *