সুনীতার ‘সুগাসুনীতার ‘সুগার ড্যাডি’ মন্তব্যে চরম ক্ষোভ! স্ত্রীর উদ্দেশ্যে প্রকাশ্যে কী বললেন গোবিন্দা?র ড্যাডি’ মন্তব্যে চরম ক্ষোভ! স্ত্রীর উদ্দেশ্যে প্রকাশ্যে কী বললেন গোবিন্দা?

জনসমক্ষে ব্যক্তিগত পারিবারিক বিষয় নিয়ে নানা মন্তব্যের জেরে সম্প্রতি বিনোদন জগতে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। নতুন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার সম্পর্ক নিয়ে সুনীতার করা ‘সুগার ড্যাডি’ মন্তব্য ও কটাক্ষ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এবার সেই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেতা গোবিন্দা নিজেই। জনসমক্ষে যেভাবে ব্যক্তিগত বিষয় এবং পরিবারকে টেনে কুরুচিকর শব্দ ব্যবহার করা হচ্ছে, তাতে স্পষ্টতই ক্ষুব্ধ ও হতাশ তিনি।
একটি ভিডিও বার্তার মাধ্যমে সুনীতাকে জনসমক্ষে কথা বলার সময় আরও বেশি সতর্ক ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। গোবিন্দা পরিষ্কার জানিয়েছেন, সুনীতা যেভাবে ইদানীং অশালীন ভাষা ব্যবহার করছেন, বিশেষ করে মা ও বোনকে জড়িয়ে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।
জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার সুবাদে তাঁদের আচরণের ওপর বহু মানুষ নজর রাখেন, যার প্রভাব পড়ে নতুন প্রজন্মের ওপর। গোবিন্দার মতে, তরুণ সমাজ তাঁদের দেখেই শেখে। এই ধরনের কুরুচিকর মন্তব্য বা গালিগালাজ সমাজে অত্যন্ত লজ্জাজনক বার্তা পাঠায়, যা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।