ওটিটি ছেড়ে সোজা কেরলে একেন বাবু! খলনায়ক ঋত্বিকের বাঁশিতে রক্তে হিম ধরানো রহস্য, পুজোয় বক্স অফিসে সুনামি

ওটিটি প্ল্যাটফর্ম কাঁপিয়ে এবার সরাসরি বড়পর্দায় ত্রাস সৃষ্টি করতে আসছে বাঙালির সবচেয়ে প্রিয় ও খামখেয়ালি গোয়েন্দা ‘একেন বাবু’। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসন্ন এই নতুন ছবির নাম ‘একেন বাবু: কেরালায় কুরুক্ষেত্র’। নামভূমিকায় অনির্বাণ চক্রবর্তীর বরাবরের মতো দুর্দান্ত উপস্থিতি তো থাকছেই, সঙ্গে তাঁর দুই বিশ্বস্ত ছায়াসঙ্গী বাপ্পা ও প্রমথর ভূমিকায় যথারীতি দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষকে। তবে এবারের ছবির সবচেয়ে বড় এবং চমকপ্রদ আকর্ষণ হলো—গোয়েন্দা একেনের ঠিক বিপরীতে এক নিষ্ঠুর ও ঠান্ডা মাথার খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম পাওয়ারহাউস অভিনেতা ঋত্বিক চক্রবর্তী!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন চরিত্রের বেশ কয়েকটি লুক প্রকাশ্যে এনেছেন খোদ ঋত্বিক। তার মধ্যে একটি ছবিতে তাঁকে গভীর মনে বেহালা বাজাটাতে দেখা গিয়েছে, যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ছবির ক্যাপশনে ঋত্বিক লিখেছেন— “এবার পুজোয় একেন বাবু যাচ্ছেন কেরালায় / ওখানেই পাশের লোকটাকেও দেখবেন / নাম ইরফান ফাজিল!! বাকি কথা যথা সময়ে…”
তারকায় ঠাসা স্টার কাস্ট ও চরিত্রের সমীকরণ: শুধু অনির্বাণ বা ঋত্বিকই নন, জয়দীপ মুখোপাধ্যায়ের এই রহস্য রোমাঞ্চে টলিপাড়ার একঝাঁক হেভিওয়েট তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। রাইমা সেন অভিনয় করবেন দীপার ভূমিকায়, অর্ণ মুখোপাধ্যায় ধরা দেবেন ইব্রাহিমের চরিত্রে এবং সুব্রত দত্ত হবেন পর্দার সুমন্ত। এ ছাড়াও এই ছবির কাস্টিংয়ে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং অমরেশ ভট্টাচার্যের মতো শিল্পীরা। এঁদের সম্মিলিত অভিনয়েই কেরলের নয়নাভিরাম প্রেক্ষাপটে দানা বাঁধবে এক চাঞ্চল্যকর রহস্য।
পুজোয় বক্স অফিসে মেগা লড়াই: এর আগে ‘একেন বাবু: বেনারসে বিভীষিকা’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। তবে চলতি বছরের পুজোর বাজারে ‘কেরালায় কুরুক্ষেত্র’-এর লড়াইটা যে মুখের কথা হবে না, তা বলাই বাহুল্য। কারণ এই পুজোতেই বক্স অফিসে মুক্তির মিছিলে রয়েছে দেব-শুভশ্রী জুটির ছবি, সৃজিত মুখোপাধ্যায়ের ‘শরৎচন্দ্র ভার্সেস এম্পেরর’ এবং উইন্ডোজ প্রোডাকশনের মেগা প্রজেক্ট। এই হাইভোল্টেজ ছবিগুলির ভিড়ে একেন বাবু শেষ পর্যন্ত কতটা টেক্কা দিতে পারেন, এখন সেটাই দেখার।