UAN থেকে OTP—কোথাও ভুল করেও দেবেন না এই তথ্যগুলি! বড়সড় সাইবার জালিয়াতি নিয়ে কড়া বার্তা EPFO-র

দেশের কোটি কোটি প্রভিডেন্ট ফান্ড (PF) গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সতর্কতা জারি করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। বর্তমানে সাইবার অপরাধীদের নানা প্রতারণামূলক ফাঁদ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে একাধিক নির্দেশিকা প্রকাশ করেছে এই শীর্ষ সংস্থা। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে পিএফ সদস্যদের যেকোনো অজানা লিঙ্কে ক্লিক করার আগে তা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেভাবে প্রতারণা চালাসল হ্যাকাররা: ইপিএফও-র সতর্কবার্তায় জানানো হয়েছে যে, একদল প্রতারক হুবহু অফিসিয়াল ওয়েবসাইটের মতো দেখতে নকল বা ফিশিং সাইট তৈরি করছে। এসএমএস, ইমেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত ভুয়া লিঙ্ক সাধারণ গ্রাহকদের কাছে পাঠানো হয়। সেই সমস্ত লিঙ্কে ক্লিক করলেই ইউজারদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN), প্যান কার্ডের বিবরণ, ব্যাঙ্কের তথ্য এবং অতি সংবেদনশীল ওটিপি (OTP) হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।

সুরক্ষায় যা যা করণীয়:

  • ইউআরএল যাচাই করুন: যেকোনো পিএফ-সংক্রান্ত পোর্টালে ভিজিট করার আগে বা লিঙ্কে ক্লিক করার আগে ওয়েবসাইটের সঠিক ইউআরএল (URL) বা ঠিকানা ভালো করে চেক করে নিন।

  • গোপন তথ্য দেবেন না: ইপিএফও-র তরফে কখনওই ফোন, মেসেজ বা ইমেলের মাধ্যমে গ্রাহকদের কাছে কোনো ওটিপি, পাসওয়ার্ড বা গোপন লগইন বিবরণ চাওয়া হয় না।

  • সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানান: কোনো সন্দেহজনক ওয়েবসাইট, বার্তা বা লিঙ্কের সন্ধান পেলে অবিলম্বে তা সাইবার ক্রাইম সেল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন। সামান্য সচেতনতাই আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *