চকচকে বেগুন বা সবুজ লঙ্কা দেখলেই সাবধান! নিখুঁত ও সুন্দর সবজির আড়ালেই লুকিয়ে রয়েছে ক্যানসারের মারাত্মক বিষ

বাজারের থলে হাতে নিয়ে একটু চকচকে, নিখুঁত বেগুন বা পটল দেখলেই কি আমরা ব্যাগ ভরে কিনে আনি? সবজির গায়ে সামান্য খুঁত বা পোকার খাওয়ার দাগ থাকলেই আমরা সাধারণত তা এড়িয়ে চলি। কিন্তু কৃষি বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল! বরং যে সমস্ত সবজিতে সামান্য খুঁত বা পোকার উপদ্রব থাকে, তাতে রাসায়নিকের প্রয়োগ তুলনামূলকভাবে অনেক কম হয়। তাই খুব বেশি নিখুঁত ও চকচকে সবজি কেনার বদলে একটু স্বাভাবিক চেহারার সবজি বা বাছা বাছা মরসুমি সবজি কেনাই স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

কোন কোন লক্ষণ দেখে বুঝবেন সবজিতে বিষ রয়েছে?
১. অতিরিক্ত চকচকে ও নিখুঁত বেগুন: বাজারে যে বেগুনগুলি অতিরিক্ত চকচকে বা নিখুঁত দেখায়, সেগুলির আড়ালেই লুকিয়ে থাকে মারাত্মক বিষ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক স্প্রে করে এগুলিকে লোভনীয় করে তোলা হয়।

২. অস্বাভাবিক সবুজ পটল বা কাঁচা লঙ্কা: অনেক সময় দেখা যায় পটল বা কাঁচা লঙ্কার রং চোখের পলক পড়ার মতো অস্বাভাবিক রকমের সবুজ। এই ধরনের সবজিতে ‘ম্যালাকাইট গ্রিন’ (Malachite Green) নামের এক মারাত্মক রাসায়নিক মেশানো হয়, যা মানবদেহে ক্যানসারের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত উজ্জ্বল বা গাঢ় রঙের সবজি দেখলেই তা কেনা থেকে বিরত থাকুন।

৩. ওষুধের উৎকট গন্ধ: সবজিতে কীটনাশক বা রাসায়নিকের উপস্থিতি বোঝার অন্যতম সহজ উপায় হলো তার গন্ধ। যদি কোনো সবজি থেকে তার নিজস্ব স্বাভাবিক গন্ধের বদলে কড়া ওষুধের মতো উটকো গন্ধ বেরোয়, তবে বুঝবেন অতিরিক্ত রাসায়নিক স্প্রে করার ফলেই সবজির গায়ে এই গন্ধ রয়ে গিয়েছে।

৪. অসময়ের ফসল: বাজারে অসময়ের ফুলকপি, বাঁধাকপি বা বেগুন দেখলেই কি লোভ হয়? এই ধরণের অসময়ের ফসল ফলাতে কৃষকরা বাধ্য হয়ে প্রচুর পরিমাণে রাসায়নিক ও হরমোন ব্যবহার করেন। তাই সুস্থ থাকতে সব সময় মরসুমি সবজি খাওয়ার অভ্যাস তৈরি করা জরুরি।

রাসায়নিক ও কীটনাশক দূর করার উপায়
বাজারে মেলা এই বিষাক্ত সবজি থেকে মুক্তি পাওয়ার উপায় কী? বিশেষজ্ঞরা বলছেন, শুধু সাধারণ জলে ধুয়ে ফেললেই সবজির গায়ে লেগে থাকা ক্ষতিকারক রাসায়নিক যায় না। এর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলা দরকার:

বেকিং সোডা পদ্ধতি: এক গামলা পরিষ্কার জলে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে সবজিগুলি ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন।

নুন ও ভিনিগার জল: যদি হাতের কাছে বেকিং সোডা না থাকে, তবে হালকা গরম জলে সামান্য ভিনিগার বা নুন মিশিয়ে তার মধ্যে সবজি ভিজিয়ে রাখলেও কীটনাশকের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমে যায়।

মনে রাখবেন, খোসা ছাড়িয়ে খেলেও রান্নার আগে সবজি ধোয়া অত্যন্ত জরুরি। বাহ্যিক চাকচিক্যে না ভুজে প্রাকৃতিক ও সামান্য খুঁতযুক্ত সবজিই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *