অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট! ১৭ অগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? জেনে নিন বিশদ

অগস্ট মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও অ্যাকাউন্টে টাকা না ঢোকায় রাজ্যজুড়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছিল নানা জল্পনা ও উদ্বেগ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার রাজ্যের জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যাঁরা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এল বড় স্বস্তির খবর।
কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। সরকারি নিয়ম ও নির্দিষ্ট মাপকাঠি মেনেই এই অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
কারা পাবেন এই সুবিধা?
অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলার পর থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন। তবে আবেদন করলেই যে সবাই ৩, হাজার টাকা করে পাবেন, তা কিন্তু নয়। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন, শুধুমাত্র যাচাই করা বা ‘ভেরিফায়েড’ (Verified) মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টেই ৩,০০০ টাকা করে পাঠানো হবে। কারা এই প্রকল্পের জন্য পুরোপুরি যোগ্য বিবেচিত হলেন, তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া বা নিয়মাবলী খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে।
ভুয়া আবেদনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
যে সমস্ত ব্যক্তি ভুল বা মিথ্যা তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ধরনের জালিয়াতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, এখন থেকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে শুধুমাত্র যোগ্য ও প্রকৃত মহিলাই এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। ফলে চলতি মাসের ১৭ তারিখের পর থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা নিশ্চিত।