গ্রাহক ও ছোট দোকানদারদের জন্য বিরাট স্বস্তি! ইউপিআই পেমেন্ট নিয়ে যা স্পষ্ট করলেন সমীর নিগম

ডিজিটাল লেনদেনের যুগে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া ইউপিআই (UPI) পেমেন্ট ফি সংক্রান্ত সমস্ত জল্পনা ও উদ্বেগের অবসান ঘটালেন ফোনপে (PhonePe)-র প্রতিষ্ঠাতা ও সিইও সমীর নিগম। তিনি দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতীয় গ্রাহকদের জন্য ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে ছিল এবং ভবিষ্যতেও তা সম্পূর্ণ বিনামূল্যে-ই রাখা হবে। গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের লেনদেন ফি বা চার্জ নেওয়া হবে না।

সম্প্রতি লোকসভায় ২০০৭ সালের ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ সংশোধন করে একটি বিল পাস হওয়ার পর থেকেই ইউপিআই লেনদেন নিয়ে জল্পনা শুরু হয়। ওই বিলে সরকারকে ব্যাংক এবং অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের ইউপিআই সহ বিজ্ঞাপিত ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির উপর ফি বা চার্জ আরোপ করার আইনি অনুমতি দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে। এর পরেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে যে তবে কি এবার থেকে গুগল পে, ফোনপে বা পেটিএম-এর মতো অ্যাপে টাকা পাঠাতে গেলে বা পেমেন্ট করতে গেলে পকেক থেকে অতিরিক্ত টাকা খসবে?

এই পরিস্থিতিতে পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ফোনপে সিইও-র এই বিবৃতি সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে যে, দেশের সাধারণ গ্রাহক এবং মুদি দোকানদারসহ ছোট ব্যবসায়ীরা সম্পূর্ণ বিনামূল্যে ইউপিআই পরিষেবা ব্যবহার চালিয়ে যেতে পারবেন। পেমেন্ট পরিকাঠামোকে অর্থনৈতিকভাবে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মডেল নিয়ে আলোচনা চললেও, গ্রাহক ও ছোট ব্যবসাগুলিকে সুরক্ষিত রাখাই যে প্রধান লক্ষ্য, তা এই ঘোষণায় স্পষ্ট হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *