সারাক্ষণ কি মাথা জুড়ে শুধু দুশ্চিন্তা? কোন ৩ রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি ‘ওভারথিংকিং’-এর শিকার জানেন কি?

মনে কি সারাক্ষণই চিন্তার মেঘ ঘুরপাক খায়? উল্টোদিকের মানুষটা একটা সাধারণ কথা বলল, আর আপনি সেটা নিয়েই দিনরাত এক করে বিশ্লেষণ করা শুরু করে দিলেন? জ্যোতিষ শাস্ত্র বলছে, এই অতিরিক্ত চিন্তা বা ‘ওভারথিংকিং’ কেবল একটি সাধারণ মানসিক স্বভাবই নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে ব্যক্তির জন্মরাশি এবং গ্রহের অবস্থানও। মানুষের স্বভাব-চরিত্র কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে তার রাশির ওপর।
জ্যোতিষবিদদের মতে, কিছু রাশির মানুষ স্বভাবগতভাবেই এতটাই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন যে, ছোটখাটো ঘটনাও তাঁদের মনে গভীর প্রভাব ফেলে। ফলে তুচ্ছ বিষয় নিয়েও তাঁরা গভীর চিন্তায় ডুবে যান। এই তালিকায় মূলত শীর্ষে রয়েছে মিথুন, সিংহ এবং মীন—এই তিনটি রাশি।
কেন এই ৩ রাশির জাতকরা অতিরিক্ত ভাবনার জালে জড়িয়ে পড়েন?
মিথুন রাশি (Gemini): এই রাশির জাতকদের মন সবসময় অত্যন্ত সচল থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা তার ভালো-মন্দ দিক নিয়ে এতটাই কাটাছেঁড়া করেন যে শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলেন। কেরিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা ব্যক্তিগত সম্পর্ক—সব কিছু নিয়েই এঁদের মনে একটা চাপা উদ্বেগ কাজ করে। বিশেষ করে, এঁদের কেউ ভুল বুঝল কি না বা অন্য কেউ এঁদের কথায় কষ্ট পেল কি না, তা নিয়ে অতিরিক্ত ভেবে নিজেদের মানসিক শান্তি নষ্ট করেন।
সিংহ রাশি (Leo): বাইরে থেকে সিংহ রাশির মানুষকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং শক্তপোক্ত মনে হলেও, ভেতর থেকে এরা ভীষণ নরম স্বভাবের হন। নিজের মান-সম্মান এবং সামাজিক ইমেজ এঁদের কাছে সর্বেসর্বা। কেউ যদি একটু অবহেলা করেন বা সামান্য সমালোচনা করেন, তবে সেই আঘাত এরা সহজে ভুলতে পারেন না। ‘লোকে কী ভাবছে’ বা ‘সবাই আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তো’—এই চিন্তাই সিংহ রাশির জাতকদের অতিরিক্ত ভাবনার মূল কারণ।
মীন রাশি (Pisces): জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশির জাতক-জাতিকারা হলেন রাশিচক্রের সবচেয়ে আবেগপ্রবণ এবং অনুভূতিশীল মানুষ। এরা কেবল নিজেরা নন, চারপাশের মানুষের দুঃখ-কষ্টও নিজের মনের মধ্যে টেনে নেন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে অনর্থক ভেবে চলা এঁদের বড় একটা অভ্যাস। অনেক সময় কোনো কারণ ছাড়াই নেতিবাচক চিন্তা এঁদের মনে ভিড় করে। কেরিয়ার বা পরিবারের সামান্য সমস্যাকেও এঁরা তিল থেকে তাল বানিয়ে ভাবেন, যা শেষ পর্যন্ত মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায়।