স্পোর্টি লুক এবং এক্সক্লুসিভ রঙ! ভারতের বাজারে এল ভক্সওয়াগেন ভার্টুস অ্যানিভার্সারি এডিশন

ভারতীয় বাজারে প্রিমিয়াম সেডান গাড়ি হিসেবে চার বছর সফলভাবে পূর্ণ করল ভক্সওয়াগেন ভার্টুস (Volkswagen Virtus)। এই মাইলফলক উদযাপন করতে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হলো এক্সক্লুসিভ ‘ভার্টুস অ্যানিভার্সারি এডিশন’ (Virtus Anniversary Edition)। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১৯.১৯ লক্ষ টাকা থেকে। সীমিত সংখ্যক ইউনিটেই এই বিশেষ এডিশনটি দেশের সমস্ত ডিলারশিপে উপলব্ধ হবে।
ডিজাইনে কী কী নতুনত্ব রয়েছে?
শীর্ষস্থানীয় ‘জিটি প্লাস স্পোর্ট’ (GT Plus Sport) ট্রিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণটি। এর সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর নতুন ও এক্সক্লুসিভ এক্সটেরিওর পেইন্ট স্কিম—
গাড়িটিতে প্রথমবার নিয়ে আসা হয়েছে ‘অ্যাভোক্যাডো পার্ল’ (Avocado Pearl) নামক একটি অনন্য এক্সক্লুসিভ কালার অপশন।
এই রঙের সাথে মানানসই করতে দেওয়া হয়েছে একটি কনট্রাস্টিং ব্ল্যাক রুফ (ছাদ) এবং গ্লসি ব্ল্যাক অ্যালয় হুইল।
এই আকর্ষণীয় কালার কম্বিনেশন স্ট্যান্ডার্ড জিটি প্লাস স্পোর্ট ট্রিমের তুলনায় সেডানটিকে আরও বেশি স্পোর্টি ও আক্রমণাত্মক লুক প্রদান করেছে।
ফিচার ও পারফরম্যান্স
মেকানিকাল দিক থেকে গাড়িটিতে বড় কোনও পরিবর্তন আনা হয়নি। এতে রয়েছে সেই পরিচিত ও শক্তিশালী ১.৫-লিটার টিএসআই ইভিও (1.5-litre TSI EVO) টার্বো-পেট্রোল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১৪৭ এইচপি (148 bhp) শক্তি এবং ২৫০ এনএম (250 Nm) টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনটি যুক্ত রয়েছে অত্যন্ত স্মুথ ৭-স্পিড ডিএসজি (DSG) অটোমেটিক গিয়ারবক্স-এর সাথে। কোম্পানির দাবি অনুযায়ী, এই সেডানটি মাত্র ৮.১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি ইলেকট্রনিকভাবে লিমিটেড করা রয়েছে।
ইন্টিরিয়র এবং ফিচারের ক্ষেত্রেও এটি জিটি প্লাস স্পোর্টের মান বজায় রেখেছে। মিলবে—
২০.৩২ সেমি (১০.২৫ ইঞ্চি) ডিজিটাল ককপিট বা ড্রাইভার ডিসপ্লে
ইলেকট্রিক সানরুফ
লেজার রেড অ্যাম্বিয়েন্ট লাইটিং
অ্যালুমিনিয়াম পেডেলস
অটোমেটিক হেডল্যাম্প এবং রেন-সেন্সিং ওয়াইপার
অটো-ডিমিং আইআরভিএম (IRVM)
এছাড়াও, গ্রাহকদের সুবিধার্থে ভক্সওয়াগেন ডিলারের মাধ্যমে অতিরিক্ত জেনুইন এক্সেসরিজ যেমন— ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং পুডল ল্যাম্প ইনস্টল করার সুযোগ দিচ্ছে, যা ভার্টুস ও তাইগুন উভয় গাড়ির ক্ষেত্রেই উপযুক্ত।
নিরাপত্তা বা সেফটি ফিচার্স
সুরক্ষার দিক থেকেও এই গাড়িটি আপসহীন। গ্লোবাল এনসিএপি (Global NCAP)-এ ৫-স্টার সেফটি রেটিং প্রাপ্ত এই সেডানে স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ এবং ৪০টিরও বেশি অ্যাডভান্সড সেফটি ফিচার। বাজারে আসার পর থেকেই স্কিডা স্লাভিয়া (Skoda Slavia) এবং হুন্ডাই ভার্না (Hyundai Verna)-র মতো জনপ্রিয় সেডানগুলিকে শক্ত প্রতিযোগিতা দিয়ে আসছে ভক্সওয়াগেনের এই জনপ্রিয় মডেলটি।