Recipe: শীতের দিনে সুন্দরী পিঠা তৈরি করুন ৩ উপকরণেই, শিখেনিন বানানোর পদ্ধতি

শীত আসতেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। বাহারি সব পিঠার মধ্যে একেকজনের পছন্দ ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা। তেমনিই জনপ্রিয় এক পিঠার নাম হলো সুন্দরী পিঠা।

উপকরণ
১. চালের গুঁড়া
২. লবণ ও
৩. তেল।

পদ্ধতি

চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণমতো জলে লবণ ও তেল মিশিয়ে নিন। জল ফুটে উঠলে দিয়ে দিন চালের গুঁড়া। চুলার আঁচ কমিয়ে ভালোভাবে নেড়ে চালের গুঁড়া সেদ্ধ করে নিতে হবে।

কারণ চালের গুঁড়া ভালো সেদ্ধ না হলে পিঠা ভালো হবে না। রুটি তৈরির জন্য যেভাবে আটা বা ময়দা সেদ্ধ করা হয়, সেভাবেই এই চালের গুঁড়া সেদ্ধ করে নিতে হবে।

এবার সেদ্ধ করে নেওয়া আটার মিশ্রণ অন্য পাত্রে ঢেলে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। নরম খামির বা ডো তৈরি করে নিন। এবার অল্প অল্প ডো নিয়ে পছন্দমতো আকৃতিতে পিঠাগুলো তৈরি করে নিতে হবে।

সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে ভাঁপ দিতে হবে। এজন্য চুলায় পাতিল বসিয়ে তাতে জল দিতে হবে। পাতিলের উপরে একটা স্টিলের চালনি বসিয়ে তার উপর পিঠাগুলো রেখে ঢেকে দিতে হবে।

ভেজা পাতলা কাপড় বা আটা নরম করে মেখে তা দিয়ে পাতিলের চারপাশের ফাঁকা জায়গা বন্ধ করে দিন। ১০-১৫ মিনিট ভাঁপ দিলেই পিঠা তৈরি হয়ে যাবে।

এই পিঠা তৈরি করতে কোনো কিছু মেপে দেওয়ার প্রয়োজন নেই। চাইলে এই পিঠার সঙ্গে ধনেপাতার চাটনিও রাখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *