সব নোংরা সহ্য করলেই তবে সংসার টিকবে! স্কটল্যান্ডের এই বনিকি ও কদর্য বিয়ের নিয়ম জানলে চমকে যাবেন!

বিয়ে মানেই আলোর রোশনাই, মন্ত্রোচ্চারণ, আনন্দ-উচ্ছ্বাস আর হরেক রকমের আচার-অনুষ্ঠান। একেক সমাজের সংস্কৃতি ও আঞ্চলিক প্রথায় নানা বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু পুরনো প্রথা হারিয়ে গেলেও, কিছু সংস্কৃতিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে জিইয়ে রাখার চেষ্টা করেন মানুষ। তবে স্কটল্যান্ডের একটি ঐতিহ্যবাহী বিয়ের প্রথা শুনলে যে কারও গা ঘিনঘিন করে উঠতে পারে। বর-কনেকে আশীর্বাদ করার এক অদ্ভুত ও কদর্য নিয়ম আজও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন স্কটল্যান্ডের বহু মানুষ।

বিয়েতে বর-কনেকে লক্ষ্য করে পচা ডিম ও মাছ ছোঁড়ার প্রথা
স্কটল্যান্ডের এই অনন্য কিন্তু অদ্ভুত বিয়ের অনুষ্ঠানে বর ও কনেকে নির্দিষ্ট একটি জায়গায় পাশাপাশি দাঁড় করানো হয়। এরপর তাঁদের পরিবার এবং বন্ধুবান্ধবরা মিলে বর-কনের দিকে ছুঁড়তে থাকেন একের পর এক পচা ডিম।

তবে এখানেই শেষ নয়! পচা ডিমের পাশাপাশি তাঁদের গায়ে এসে পড়তে থাকে বিভিন্ন এঁটো খাবার, পচে যাওয়া দুধ, নানা রকমের সস এবং পচা মাছ। মুহূর্তের মধ্যে সেই নোংরায় বর ও কনের সারা শরীর মাখামাখি হয়ে যায়। আর সেখান থেকে ছড়াতে থাকে এক তীব্র উৎকট গন্ধ। দৃশ্যটি দেখে মনে হতে পারে, বর-কনেকে কেউ একসঙ্গে চরম কোনো র‍্যাগিং বা নিগ্রহ করছে।

এই আজব প্রথার নেপথ্যে রয়েছে কোন বিশ্বাস?
আপাতদৃষ্টিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা মনে হলেও, এই প্রথার নেপথ্যে রয়েছে এক গভীর তাৎপর্য ও বিশ্বাস। স্কটল্যান্ডের মানুষের বিশ্বাস, বিয়ের আগে এই চরম লজ্জা, অপমান এবং নোংরাও যদি বর এবং কনে একে অপরের সঙ্গে মিলে হাসিমুখে সহ্য করে নিতে পারেন, তবে তাঁরা ভবিষ্যৎ জীবনের যেকোনো কঠিন পরিস্থিতি এবং প্রতিকূলতাও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিতে পারবেন। যুগ যুগ ধরে চলে আসা এই অটুট বিশ্বাসের ওপর ভর করেই স্কটল্যান্ডের সংস্কৃতিতে আজও বেঁচে রয়েছে এই অদ্ভুত ও ব্যতিক্রমী প্রথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *