একাউন্টে ঢুকবে আড়াই হাজার টাকা! অগাস্টেই শুরু হচ্ছে বহুচর্চিত এই নতুন মহিলা প্রকল্পের রেজিস্ট্রেশন

দেশের নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এক অভিনব প্রকল্প আনতে চলেছে সরকার। আগামী পয়লা আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘লক্ষ্মী যোজনা’ (Lakshmi Yojana)। সম্প্রতি মন্ত্রিসভায় এই প্রকল্পের অনুমোদন মিলার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। আগামী ১ আগস্ট থেকে এই প্রকল্পের অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে, যেখানে যোগ্য মহিলারা আবেদন করতে পারবেন। এমনকি আসন্ন রাখি পূর্ণিমার আগেই এই প্রকল্পের প্রথম কিস্তি উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন।
টাকার বিশেষ নিয়ম ও ‘লক-ইন’ পিরিয়ড: এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার কথা বলা হলেও, এর মধ্যে একটি বিশেষ আর্থিক শর্ত রয়েছে। জানা গিয়েছে, মহিলারা প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০০০ টাকা তুলতে পারবেন। বাকি ১৫০০ টাকা সরাসরি একটি রেকারিং ডিপোজিট (RD) হিসেবে অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এই সঞ্চয় প্রকল্পে তিন বছরের একটি ‘লক-ইন’ পিরিয়ড থাকবে, অর্থাৎ তিন বছরের আগে ওই জমানো টাকা তুলতে পারবেন না উপভোক্তারা।
কারা আবেদন করতে পারবেন? (যোগ্যতার মাপকাঠি): অন্যান্য সরকারি প্রকল্পের মতো ‘লক্ষ্মী যোজনা’য় আবেদনের ক্ষেত্রেও বেশ কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত বেঁধে দেওয়া হয়েছে—
-
বয়সসীমা: আবেদনকারী মহিলাকে অবশ্যই ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
-
পরিবারপ্রতি সুবিধা: প্রতি পরিবারের শুধুমাত্র একজন মহিলাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। পরিবারের একাধিক যোগ্য মহিলা থাকলে বয়োজ্যেষ্ঠ জনই অগ্রাধিকার পাবেন।
-
আয়ের সীমা: আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
-
বর্জিত কারা: কোনো পেনশনভোগী, সরকারি কর্মী, বা যাঁরা নিয়মিত ইনকাম ট্যাক্স দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এ ছাড়া পরিবারের চারচাকা গাড়ি থাকলে কিংবা ক্রিমিনাল রেকর্ড থাকলে সেই আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি: আগামী পয়লা আগস্ট থেকে এই প্রকল্পের পোর্টাল চালু হওয়ার পর মহিলারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় কমপক্ষে ১০ বছরের স্থানীয় বাসিন্দা হওয়ার একটি ‘সেলফ ডিক্লেরেশন’ বা স্বঘোষণা পত্র দিতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য [Aadhaar Redacted], ভোটার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দিতে হবে বলে জানা গিয়েছে।