ট্রেনে একজন যাত্রীকে দুটো চাদর কেন দেওয়া হয়? রেলের উত্তর জানলে চমকে উঠবেন!

ট্রেনে এসি কোচে (AC Coach) সফর করার সময় ভারতীয় রেলের পক্ষ থেকে প্রতিটি যাত্রীকে একটি করে বেডরোল বা বিছানাপত্রের প্যাকেট দেওয়া হয়। এই বেডরোলের ভেতরে সাধারণত একটি কম্বল, দুটি চাদর (বা একটি চাদর ও একটি বালিশের কভার) এবং একটি তোয়ালে থাকে। যাত্রীরা নিজেদের মতো করে এই জিনিসগুলি ব্যবহার করেন— কেউ সিটের ওপর কম্বল ও চাদর বিছিয়ে নেন, আবার কেউ একটি চাদর বিছিয়ে অন্যটি গায়ে দেন। তবে ভারতীয় রেলের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই জিনিসগুলি ব্যবহারের সঠিক পদ্ধতি কী, তা একনজরে জেনে নেওয়া যাক।

সংসদে রেল মন্ত্রকের দেওয়া এক লিখিত উত্তরে জানানো হয়েছে, “ভারতীয় রেল প্রতিটি যাত্রায় এসি ক্লাসে ভ্রমণকারী যাত্রীদের জন্য পরিষ্কার ও স্বাস্থ্যকর বিছানাপত্র সরবরাহ করে। প্রতিটি বেডরোল প্যাকেটে দুটি চাদর, একটি বালিশের কভার এবং একটি তোয়ালে থাকে।” ### চাদর ও কম্বল ব্যবহারের সঠিক নিয়ম রেল জানিয়েছে, বেডরোলে থাকা জিনিসগুলি ঠিক যেভাবে ব্যবহার করা উচিত:

  • একটি চাদর সিটের ওপর বিছানোর জন্য দেওয়া হয়।

  • স্ট্যান্ডার্ড বেডরোল কিটে দেওয়া অতিরিক্ত চাদরটি কম্বলের নিচে বিছানোর জন্য ব্যবহার করা উচিত, যাতে কম্বলটি কোনোভাবেই যাত্রীর শরীরের সরাসরি সংস্পর্শে না আসে।

এর কারণ হিসেবে রেল জানিয়েছে, ট্রেনে সরবরাহ করা উলের কম্বলটি প্রতিটি যাত্রার পরেই ধোয়া হয় না। তাই কম্বল যাতে সরাসরি শরীরের সংস্পর্শে না আসে, সেই হাইজিন বা স্বাস্থ্যবিধি বজায় রাখতেই এই অতিরিক্ত চাদরটি দেওয়া হয়। ফলে এসি কোচে সফররত যাত্রীদের উচিত কম্বলের নিচে একটি চাদর পেতে তার ভেতরে ঘুমানো।

কম্বল কভার ও লন্ড্রি সংক্রান্ত নতুন উদ্যোগ

যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে রেল মন্ত্রক নতুন উদ্যোগ নিয়েছে। এখন অনেক ট্রেনেই চাদরের প্রয়োজনীয়তা দূর করতে কম্বলের সঙ্গেই ফিক্সড কম্বল কভার দেওয়া শুরু হয়েছে। উত্তর-পশ্চিম রেলের কিছু ট্রেনে এবং কামাখ্যা ও হাওড়ার মধ্যে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার ট্রেনগুলিতেও এই কম্বল কভার সরবরাহ করা হচ্ছে।

বিছানাপত্র বদলানোর নির্দিষ্ট সময়সীমা

রেলওয়ে এই জিনিসগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্থায়িত্বের জন্য নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিয়েছে:

  • তাঁতের চাদর: প্রতি ১২ মাস অন্তর

  • পলিভাসট্রা (KVIC): প্রতি ২৪ মাস অন্তর

  • বালিশের কভার ও তোয়ালে: প্রতি ৯ মাস অন্তর

  • বালিশ ও উলের কম্বল: প্রতি ২৪ মাস অন্তর

এছাড়া সমস্ত যান্ত্রিক লন্ড্রিতে কাপড় কতটা পরিষ্কার হলো তা পরীক্ষার জন্য ‘হোয়াইটোমিটার’ ব্যবহার করা হয় এবং কাজের ওপর নজর রাখতে সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *