‘তোমরা ভালো থাকো’-ভাইয়ের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

একটি ঘটনাকে কেন্দ্র করে -২৪ বছরের দাম্পত্য ভেঙে স্ত্রীর সঙ্গে ভাইয়ের বিয়ে দিলেন এক প্রৌঢ়। এই ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুরে। ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘তোমরা ভালো থাকো।’
প্রশ্ন আসতেই পারে, কেনো ২৪ বছরের সংসার ভেঙে এই সিদ্ধান্ত নিলেন ঐ ব্যক্তি। তার কারণ জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম এই সময়। তথ্য অনুয়ায়ী, ভাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রী। এই কাণ্ড দেখে ফেলেন ঐ নারীর স্বামী। তিনি পেশায় ঢালাই মিস্ত্রি। ২৪ বছর আগে দেখাশোনা করে বাবলা পঞ্চায়েত এলাকার এক বাসিন্দার সঙ্গে তার বিয়ে হয়েছিল। ঐ দম্পতির ১৯ বছরের ছেলে আছে। কর্মসূত্রে তিনি অন্য রাজ্যে থাকেন।

প্রতিবেশীদের কথায়, তাদের নির্ঝঞ্ঝাট সংসার ছিল। এই সংসারে তেমন কোনো অশান্তি হতে তারা দেখেননি। তবে তিনি জানতেন তার ভাইয়ের সঙ্গে স্ত্রীর ‘সম্পর্ক’ আছে। কিন্তু চলতি সপ্তাহের শুক্রবার আচমকাই তিনি ভাইকে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। এরপরেই ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ঐ ব্যক্তি বলেন, ‘বুঝেছিলাম জীবনে চরম সিদ্ধান্ত নেয়ার সময় চলে এসেছে। ওরা পরস্পর পরস্পরকে ভালোবাসে। তাই ওদের ভালো থাকার সুযোগ করে দিলাম। স্ত্রীকে বিয়ে দিয়ে ভাইয়ের হাতে তুলে দিলাম। এছাড়া কোনো উপায় ছিল না।’

পুরো ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। শান্ত স্বভাবের ঐ ব্যক্তি যে চরম কোনো সিদ্ধান্ত নিতে পারেন তা এখনো বিশ্বাস করতে পারছেন না তারা। তার এক প্রতিবেশী জানান, ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরেই একটি বাড়ি তৈরি করেছিলেন। সেই বাড়িটি স্ত্রীকে উপহার দিয়েছিলেন ঐ ব্যক্তি। কিন্তু, এখন সেই বাড়িতেই স্বামীকে থাকতে দিতে নারাজ তিনি, অভিযোগ প্রতিবেশীদের। তারা জানাচ্ছেন, বিষয়টি নিয়ে গ্রামের সবাই একটি বৈঠক করবে। এরপরেই সেই বাড়িটির ভবিষ্যত ঠিক করা হবে।

বিবাহ বর্হিভূত সম্পর্ককে ভারতীয় আদালত স্বীকৃত। ফলে প্রশাসন এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *