যাত্রীদের চাহিদায় বড় সিদ্ধান্ত! ব্লু ও গ্রিন লাইনে বাড়ল মেট্রোর সংখ্যা, সময়সীমাও প্রসারিত

নিত্যযাত্রীদের জন্য এক বিরাট সুখবর দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অফিসযাত্রী এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড/সল্টলেক সেক্টর ফাইফ)— উভয় লাইনেই মেট্রো চলাচলের সময়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে।

মেট্রোর নতুন সময়সূচি ও বদলগুলি:

  • সোম থেকে শনিবার: এখন থেকে সোম থেকে শনিবার পর্যন্ত দুই লাইনেই সকাল ৬:০০টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত নিয়মিত মেট্রো পরিষেবা চালু থাকবে। পূর্বে যেখানে ব্লু লাইনে সকাল ৬:৫০ মিনিট এবং গ্রিন লাইনে সকাল ৬:৩৯ মিনিটে প্রথম মেট্রো ছাড়ত, তা এগিয়ে এবার ভোর ৬টা করা হলো।

  • রবিবারের সূচি: রবিবারেও দুই লাইনে পরিষেবা দেওয়ার সময় বাড়িয়ে সকাল ৯:০০টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে।

  • ট্রেনের সংখ্যা বৃদ্ধি: যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ব্লু লাইনে সোম থেকে শনি ১২টি অতিরিক্ত এবং রবিবারে ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। পাশাপাশি, গ্রিন লাইনে সোম থেকে শনি ৮টি এবং রবিবারে ৩টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *